বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

ছোট ভাইয়ের কোপে বড় ভাই নিহত

সীমু দা
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
%E0%A6%9B%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে জমিজমা ও গাছ কাটা নিয়ে বিরোধের জেরে বড় ভাই মো. নুরুল ইসলাম (৫৩) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই আবদুর রহিমের বিরুদ্ধে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার সকাল ১০টার দিকে ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. নুরুল ইসলামের পৈতৃক বসতভিটা দক্ষিণপাড়া এলাকায় হলেও বর্তমানে তিনি ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন। জায়গাজমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছোট ভাই আবদুর রহিমের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩ জুলাই) সকালে পুরোনো বসতভিটায় গাছ কাটছিলেন আবদুর রহিম। খবর পেয়ে সেখানে যান বড় ভাই নুরুল ইসলাম। এ সময় গাছ কাটা ও জমির মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে নুরুল ইসলামও দুটি গাছ কেটে ফেলেন। এতে ক্ষুব্ধ হয়ে আবদুর রহিম ও তাঁর পরিবারের সদস্যরা নুরুল ইসলামের ওপর হামলা চালান। হামলার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নুরুল ইসলামকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, জায়গাজমি ও গাছ কাটা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহতের পিঠ, পা ও গলার নিচে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By