বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

ঢাবির গবেষণা প্রকল্পে বাজেট বাতিলে সাদা দলের উদ্বেগ

সীমু দা
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%97%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%9F %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%97

২০২৬-২৭ অর্থবছরে বিশ্ববিদ্যলয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা বরাদ্দ ব্যবস্থায় আনা পরিবর্তনে গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলা‌দেশী জাতীয়তাবা‌দে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক‌দের সংগঠন সাদা দল।

গবেষণা তহবিল সরাসরি বিশ্ববিদ্যালয়কে না দিয়ে ইউজিসির মাধ্যমে পরিচালনা করার নতুন এই সিদ্ধান্ত দেশের প্রাচীনতম ও শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, একাডেমিক স্বায়ত্তশাসন এবং গবেষকদের স্বাধীনতা খর্ব করবে বলে আশঙ্কা প্রকাশ করছে সংগঠন‌টি।

বুধবার ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এক যৌথ বিবৃতিতে একথা জানান।

এতে নেতৃবৃন্দ বলেন, প্রথাগতভাবে গবেষণা প্রকল্পে অনুদান বিশ্ববিদ্যালয়ের বাজেটের অংশ হিসেবে বরাদ্দ হতো এবং বিশ্ববিদ্যালয় নিজস্ব নীতিমালা ও অগ্রাধিকার অনুযায়ী তা পরিচালনা করত। এই ব্যবস্থা বিশ্ববিদ্যালয়কে গবেষণা তহবিল বরাদ্দের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং গবেষকদের প্রয়োজন অনুযায়ী তহবিল বণ্টনের সুযোগ দিত। অথচ এ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণা খাতে কোনো বরাদ্দ না দিয়ে সেই অর্থ ইউজিসির মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান গবেষণা ব্যবস্থাপনা অনিশ্চয়তার মুখে পড়েছে।

নতুন সিদ্ধান্তের ফলে গবেষণা অনুমোদন, অর্থছাড় ও প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি হবে।

তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণায় আলাদা বরাদ্দ না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ৬৩ টি ব্যুরো ও গবেষণা কেন্দ্রের মাধ্যমে পরিচালিত গবেষণা কার্যক্রম, গবেষণা অনুদান ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এর নেতিবাচক প্রভাব শিক্ষক ও গবেষকদের পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণার সুযোগ, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম এবং সামগ্রিকভাবে দেশের গবেষণা পরিবেশের উন্নয়নকেও ক্ষতিগ্রস্ত করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে বরাদ্দ রীতি পুনর্বহালের জোর দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ইউজিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গবেষণা বাজেট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে বরাদ্দ রীতি পুনর্বহালের জোর দাবি জানাচ্ছে। পাশাপাশি দেশের উচ্চশিক্ষা ও গবেষণার দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় এ খাতে বাজেট বৃদ্ধি এবং গবেষণার স্বাধীন, কার্যকর পরিবেশ নিশ্চিত করতে এবিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By