মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স

সীমু দা
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:৩৯ পূর্বাহ্ন
%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A7%8B%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%87%E0%A6%A1%E0%A7%87%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87 %E0%A6%89%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%B7%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8

বিশ্বকাপে নিজেদের ধারাবাহিক আধিপত্য আরও একবার প্রমাণ করল ফ্রান্স। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। একের পর এক সুযোগ তৈরি করলেও ভাগ্য যেন তাদের সঙ্গ দিচ্ছিল না। কিলিয়ান এমবাপ্পের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এছাড়া দুটি শট পোস্টে লেগে ফিরে আসে এবং আরও কয়েকটি সুযোগ অল্পের জন্য হাতছাড়া হয়।

তবে বিরতির ঠিক আগে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফ্রান্স। ৪৫তম মিনিটে বক্সের বাঁ দিক থেকে বল পেয়ে দূরের পোস্ট লক্ষ্য করে নিখুঁত শটে জাল খুঁজে নেন এমবাপ্পে। গোল করার পর সম্প্রতি মাকে হারানো কোচ দিদিয়ের দেশমের কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেন তিনি। প্রথমার্ধ শেষ হয় ফ্রান্সের ১-০ গোলের লিড নিয়ে।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে ফরাসিরা। ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। দুই গোলে এগিয়ে যাওয়ার পরও খেলার গতি কমায়নি ফ্রান্স। একের পর এক আক্রমণে সুইডেনের রক্ষণভাগকে চাপে রাখে তারা।

ম্যাচের ৭৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। তার জোড়া গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই জয় নিশ্চিত করে ফরাসিরা।

এই জোড়া গোলের সুবাদে চলতি বিশ্বকাপে ৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন এমবাপ্পে। অ্যাসিস্টের বিচারে অবশ্য তিনি এগিয়ে রয়েছেন।

দাপুটে এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করা ফ্রান্স নকআউট পর্বে মুখোমুখি হবে প্যারাগুয়ের।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By