বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

আশুলিয়ায় ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী আবু হানিফের গণসংযোগ-লিফলেট বিতরণ

সীমু দা
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A7%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9A%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80 %E0%A6%86%E0%A6%AC%E0%A7%81 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%97%E0%A6%A3%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AB%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3

আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফের গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে তিনি ধামসোনা ইউনিয়নের বাইপাইল এলাকার বিভিন্ন আড়ৎ, ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, ক্রেতা-বিক্রেতা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সবার কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে অ্যাডভোকেট আবু হানিফ বলেন, জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ধামসোনা ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব মডেল ইউনিয়নে গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য।

এ সময় উপস্থিত স্থানীয় ভোটারদের অনেকেই তার বক্তব্যে ইতিবাচক সাড়া দেন এবং নির্বাচনে তাকে সমর্থন ও ভোট দেওয়ার আশ্বাস জানান।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং অ্যাডভোকেট আবু হানিফের সমর্থকরা অংশ নেন।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By