শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

নাটোরে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের অপরাধে একজনকে কারাদণ্ড

সীমু দা
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A7%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%96%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%95%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1

নাটোরের সিংড়া উপজেলায় কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। অভিযানে ৪ টি ভেকু (এক্সকাভেটর) মেশিনের ব্যাটারি জব্দ করার পাশাপাশি একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

সিংড়া উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার চামারী ইউনিয়নের সোনাঘাটি এলাকায় অবৈধভাবে পুকুর খননবিরোধী অভিযান চালানো হয়। এ সময় খনন কাজে ব্যবহৃত ভেকু মেশিনের ৬টি ব্যাটারি জব্দ করা হয়। একই সাথে অবৈধভাবে মাটি কাটার অপরাধে হারুন (৩৫) নামে সংশ্লিষ্ট একজনকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে উপজেলার বাহাদুরপুর ও সোনাপুর এলাকায় পৃথক দুটি অভিযান চালায় প্রশাসন। সেখান থেকেও অবৈধ পুকুর খনন কাজে ব্যবহৃত আরও ২টি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।

সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, এটি চলনবিল অধ্যুষিত উপজেলা এখানে তিন ফসলি কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By