মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃ ইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে এক সহকারী শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট এক মাস আগে লিখত অভিযোগ করেও এখনো প্রতিকার পাননি ভুক্তভোগী শিক্ষক। এ নিয়ে শিক্ষকদের মাঝে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।
গত মাসের ২০ তারিখ জেলার সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়গুলোর মাঝে আন্তঃইউনিয়ন ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর জন্য ইউনিয়নের তিল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভেনু নির্বাচন করা হয়।
প্রতিযোগিতায় পশ্চিম চরতিল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ কোনটিতেই বিজয়ী না হলে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে ফলাফলের তালিকা ছিড়ে ফেলেন।
এ সময় বিদ্যালয় এবং আগত সকল শিক্ষক প্রতিবাদ জানালে তিনি ক্ষিপ্ত হয়ে গালমন্দ করেন। এর এক পর্যায়ে তিল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুর রহমানকে প্রকাশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
উপস্থিত অন্যান্য শিক্ষকদের সহায়তায় রক্ষা পান সেই সহকারী শিক্ষক। এই ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে শিক্ষক, শিক্ষার্থী ও আগত অভিভাবকেরা।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছি। দ্রুতই বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);