নাটোরের গুরুদাসপুর পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৪৪ কোটি ২ লাখ ৯৫ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১১টায় পৌর মিলনায়তনে এই বাজেট পেশ করেন পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ। বাজেটে মোট ব্যয় দেখানো হয়েছে ৪৩ কোটি ১১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা এবং স্থিতি দেখানো হয়েছে ৯১ লাখ ৩০ হাজার ২০০ টাকা।
বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা সদস্য আব্দুল খালেক মোল্লা, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম, পৌর জামায়াতের আমীর আলমগীর হোসেন, বিএনপির নেতা ওমর আলী শেখ, মাহামুদুজ্জামান সোহাগ, সাংবাদিক আলী আক্কাস, দিল মোহাম্মদ, প্রভাষক সাজেদুর রহমান, মিজানুর রহমান, আব্দুস সালাম প্রমুখ।
বাজেট আলোচনায় বক্তারা অবকাঠামো উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ, রাস্তা নির্মাণ ও সংস্কার, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, পর্যাপ্ত সড়ক বাতি ও সিসি ক্যামেরা স্থাপন, যানজট নিরসন, বিনোদন কেন্দ্র স্থাপন, নদী তীর দখলমুক্ত করে সৌন্দর্য বর্ধন ও ফুটপাত নির্মাণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর বিশেষ নজর দেওয়ার দাবি জানান। এ সময় পৌর প্রশাসক বিভিন্ন সমস্যা উত্তরণে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);