রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার দেশগুলো

সীমু দা
রবিবার, ২৮ জুন, ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B

বিশ্বকাপের চলতি আসরে নতুন ইতিহাস গড়েছে আফ্রিকার দলগুলো। প্রথমবারের মতো এক আসরে মহাদেশটির ৯টি দেশ নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

নকআউটে ওঠা আফ্রিকার দলগুলো হলো মরক্কো, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, আইভরি কোস্ট, ঘানা, কেপ ভার্দে, মিশর, ডি আর কঙ্গো এবং আলজেরিয়া।

এর আগে কোনো বিশ্বকাপে এত বেশি আফ্রিকান দল নকআউটে খেলতে পারেনি। অতীতে সর্বোচ্চ ছয়টি ভিন্ন আফ্রিকান দেশ বিভিন্ন আসরে নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছিল। ২০১৪ ও ২০২২ সালের বিশ্বকাপে দুটি করে আফ্রিকান দল শেষ ষোলো নিশ্চিত করেছিল।

২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। এবারও দলটি দারুণ ছন্দে রয়েছে। গ্রুপ পর্বে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

অন্যদিকে, প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই চমক দেখিয়েছে কেপ ভার্দে। ডি আর কঙ্গোর নকআউট পর্বে ওঠাও এবারের অন্যতম বড় বিস্ময়। শেষ ৩২-এর লড়াইয়ে দলটির প্রতিপক্ষ ইংল্যান্ড।

আলজেরিয়ার নকআউটে ওঠার গল্পও ছিল নাটকীয়। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রিয়াদ মাহরেজের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি। সেই জয়ের সুবাদেই তারা নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By