বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’

কওমি শিক্ষার্থীদের জন্য সরকারি চাকরির সুখবর

সীমু দা
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:২২ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%93%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0

বেসরকারি মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশোধন করে সহকারী মৌলভী (কারি) এবং ইবতেদায়ি কারি পদে নিয়োগের ক্ষেত্রে দাওরায়ে হাদিস (তাকমিল) সনদকে অন্তর্ভুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এর ফলে কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস উত্তীর্ণ আলেমদের জন্য সরকারি স্বীকৃত নিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হলো।

সোমবার (২৩ জুন) মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পরিপত্র অনুযায়ী, এখন থেকে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে দাওরায়ে হাদিস (তাকমিল) সনদধারীরা সহকারী মৌলভী (কারি) ও ইবতেদায়ি কারি পদে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের সংশ্লিষ্ট কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ইলমে কিরাত অথবা হিফজুল কোরআনের সনদ থাকতে হবে।

নিয়োগের শর্তাবলি
নীতিমালা অনুযায়ী, আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। তবে একই পদের ইনডেক্সধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পুরো শিক্ষাজীবনে সর্বোচ্চ একটি তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে। এর বেশি থাকলে আবেদন করার সুযোগ থাকবে না।

বেতন ও গ্রেড

সহকারী মৌলভী (কারি):

সাধারণ প্রার্থীদের জন্য ১১তম গ্রেড।
বেতন স্কেল: ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা।

তবে আলিম (মুজাওয়িদ) ও ফাজিল সনদধারীদের জন্য:

১০ম গ্রেড।
বেতন স্কেল: ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা।

ইবতেদায়ি কারি:

১৬তম গ্রেড।
বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।

মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত নীতিমালা অবিলম্বে কার্যকর হবে। এর মাধ্যমে কওমি মাদ্রাসার আলেমদের মূলধারার শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

উল্লেখ্য, গত ৬ মে কওমি শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ বোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর নেতাদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে কওমি মাদ্রাসার শিক্ষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদারের বিষয়েও আলোচনা করা হয়েছিল।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By