বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’

বেনাপোল কাস্টমস থেকে পণ্য পাচারকালে রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩

সীমু দা
সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AE%E0%A6%B8 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95 %E0%A7%A9

বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পণ্য পাঠানোর নাম করে কোটি টাকার উচ্চ শুল্কের বাণিজ্যিক পণ্য পাচারের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই জালিয়াতি ও চোরাচালান চক্রের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে বেনাপোল কাস্টমস হাউজের এক সহকারী রাজস্ব কর্মকর্তাসহ ৩জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন-বেনাপোল কাস্টমস হাউসে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জী (৩৮), ট্রাকের চালক মহসিন আলী (৩৪) ও হেলপার জাহিদ হাসান (২১)।

সোমবার (২২ জুন) দিবাগত রাত দুইটার দিকে বিভিন্ন সময়ে বিজিবির অভিযানে উদ্ধারকৃত এবং চেকপোস্ট কাষ্টমসে যাত্রীদের কাছ থেকে সিজারকৃত পন্য বেনাপোল কাস্টমস গোডাউনে রক্ষিত ভারতীয় মালামাল ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে চুরি করে পাচারের সময় পণ্য চালানটি বেনাপোল বাজার থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সদস্যের সফল অভিযানে ঢাকা মেট্রো-ট ২৪-৫৬২১ নম্বরের একটি ট্রাক বোঝাই পন্যের চালানটি আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে পাঠানোর নাম করে একটি অসাধু চক্র বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-থ্রি পিচ ও কসমেটিকসের একটি চালান নিয়ে বন্দরের বেনাপোল বাজার পার হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আমরা ঊদ্ধতন কর্মকর্তার নির্দেশে বেনাপোল দূর্গাপুর মোড়ে অভিযান পরিচালনা করে একটি ট্রাক আটক করে ক্যাম্পে আনা হয়। পওে তল্লাশী ট্রাকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পন্য পাওয়া যায়। উদ্ধারকৃত ভারতীয় বিভিন্ন প্রকার মালামালের হিসাব ও বাজারমূল্য নির্ধারণের কার্যক্রম চলমান রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মালামাল গুলো বেনাপোল কাস্টমস হাউসের গোডাউন থেকে অবৈধভাবে চুরি করে পরিবহন করা হচ্ছিল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও বিভিন্ন প্রকারের কসমেটিক্স বোঝাই একটি ট্রাকসহ ৩জনকে আটক করেছে। আটককৃত পন্যের হিসাব এবং সিজারমূল্য নির্ধারণ ও আটক আসামিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By