বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

সীমু দা
শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AB%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%B2

অসংখ্য রেকর্ডের মালিক লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে অংশ নিয়ে গড়েছেন আরেকটি অনন্য কীর্তি বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে তিনি ছয়টি বিশ্বকাপে খেলেছেন। একদিন পর সেই রেকর্ডে ভাগ বসান ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মাঠের পারফরম্যান্সে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন মেসি, আলজেরিয়ার বিপক্ষে নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে তিনি নতুন করে শিরোনামে আসেন।

চার দিন পর ৩৯ বছরে পা দেবেন মেসি, আর রোনালদো ইতিমধ্যেই ৪১ বছর অতিক্রম করেছেন। ফলে ২০৩০ বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। পর্তুগালে অনুষ্ঠিতব্য সেই আসরে রোনালদোর খেলা নিয়ে জল্পনা থাকলেও মেসি বিষয়টি স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “না, সপ্তম বিশ্বকাপ খেলার কোনো সম্ভাবনা নেই। এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি।”

দীর্ঘ সময় ধরে শীর্ষ পর্যায়ে খেলার রহস্য নিয়েও কথা বলেন তিনি। মেসির ভাষায়, “আমি সবসময় ফুটবলের মধ্যেই থেকেছি, প্রতিযোগিতা করেছি এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। শারীরিকভাবে নিজেকে প্রস্তুত রেখেছি, যাতে বিশ্বকাপে দলকে সর্বোচ্চ সাহায্য করতে পারি। আমাদের দলে অসাধারণ খেলোয়াড় আছে, এখানে প্রতিযোগিতা তীব্র—টিকে থাকতে হলে সর্বোচ্চ ফর্মে থাকতে হয়। এটাই আমাদের শক্তি।”

২০৩০ বিশ্বকাপ হবে ফুটবল ইতিহাসে বিশেষ এক আসর, কারণ বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো ছয়টি দেশ এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকবে। মূল আয়োজক দেশ হিসেবে থাকবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। পাশাপাশি শতবর্ষ উপলক্ষে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

তবে ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবছেন না মেসি। ক্লাব, জাতীয় দল ও ব্যক্তিগত পর্যায়ে প্রায় সব বড় অর্জনই ইতিমধ্যে তার ঝুলিতে। তাই এখন তিনি প্রতিটি মুহূর্তকে দেখছেন বাড়তি প্রাপ্তি হিসেবে।

তার ভাষায়, “ঈশ্বরকে ধন্যবাদ, ক্লাব, জাতীয় দল এবং ব্যক্তিগত পর্যায়ে সব বড় অর্জনই করতে পেরেছি। তাই এখন যা কিছু আসবে, সবই আমার কাছে বোনাস।”

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসির প্রাপ্তির ঝুলিতে নতুন অধ্যায় যুক্ত হয়েছে। বয়স বাড়লেও মাঠে তার উপস্থিতি ও পারফরম্যান্স এখনো বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি ফিফার অফিসিয়াল পারফরম্যান্স সূচকে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিকের পর আক্রমণ বিভাগে সর্বোচ্চ রেটিং পেয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By