সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় সেই ওসি প্রত্যাহার লাইভ চলাকালীন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু বরিশালের অলিম্পিক সিমেন্ট বন্ধ ঘোষণা, দিশেহারা তিন শত শ্রমিক! কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

সীমু দা
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%95 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A7 %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A9

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী সিএনজি-চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: বিল্লাল হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও সিএনজির ৩ যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) বিকালে ভরাডোবা-উথুরা সড়কের হোম গার্ডেন লিমিটেডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন গাজীপুর সদর থানার বানিয়ার চালা (বাঘের বাজার) এলাকার মৃত হাসমত আলীর ছেলে। আহতদের মধ্যে উথুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মামুনুর রশিদ, তার স্ত্রী ও মেয়ে রয়েছেন। তাদেরকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে বিল্লাল হোসেন মোটরসাইকেল যোগে বগাজান এলাকা থেকে আসছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি ভরাডোবা-উথুরা সড়কের হোম গার্ডেন লিমিটেডের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা উথুরাগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বিল্লাল ছিটকে পড়ে এবং মুখে প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়।

এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By