ফিফা বিশ্বকাপ অভিযান দুর্দান্তভাবে শুরু করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপ ‘ই’-এর ম্যাচে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জার্মানরা।
হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। ম্যাচের ষষ্ঠ মিনিটেই ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায় দলটি। তবে ২১তম মিনিটে লিভানো কোমেনেনসিয়া গোল করে সমতায় ফেরায় কুরাসাওকে। বিশ্বকাপের ইতিহাসে এটি ছিল দেশটির প্রথম গোল।
কুরাসাওয়ের সেই আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৮তম মিনিটে নিকো শ্লোটারবেক গোল করে আবারও জার্মানিকে এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন কাই হাভার্টজ।
বিরতির পর আরও ভয়ংকর রূপ নেয় জার্মানি। দ্বিতীয়ার্ধের শুরুতেই জামাল মুসিয়ালা চতুর্থ গোল করেন। এরপর দুর্দান্ত এক ভলিতে পঞ্চম গোলটি করেন নাথানিয়েল ব্রাউন। ডেনিজ উনদাভ যোগ করেন ষষ্ঠ গোল। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে জার্মানির ৭-১ গোলের বিশাল জয় নিশ্চিত করেন হাভার্টজ।
বড় ব্যবধানে হারলেও বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়েছে কুরাসাও। আয়তন ও জনসংখ্যার বিচারে বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে ছোট দেশ হিসেবে নাম লেখানোর পাশাপাশি কোমেনেনসিয়ার গোলে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোলের স্মরণীয় মুহূর্তও উপহার দিয়েছে দেশটি।
এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থানের বার্তা দিল জার্মানি। অন্যদিকে, অভিষেক বিশ্বকাপে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হলো কুরাসাওকে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);