বাংলাদেশে সদ্য দায়িত্ব গ্রহণকারী ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্য নিয়ে ব্যাখ্যা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
শফিকুর রহমান লিখেছেন, বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার জনাব দিনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর তাঁর একটি বক্তব্য দৃষ্টিগোচর হয়েছে। তিনি ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে কী বুঝিয়েছেন, এ বিষয়ে সরকারের উচিত তাঁর কাছ থেকে ব্যাখ্যা জানা।
তিনি আরও বলেন, ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন দেশ। এ ধরনের বক্তব্য যদি অস্পষ্ট থাকে, তাহলে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
জামায়াত আমির তার পোস্টে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টির সুরাহা করা প্রয়োজন। পাশাপাশি যদি ওই বক্তব্যের মাধ্যমে আক্ষরিক অর্থে কোনো একীভূতকরণের ইঙ্গিত দেওয়া হয়ে থাকে, তাহলে তা অবশ্যই নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);