নাটোরের গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সুবজ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ| তিনি নাশকতা ও বিস্ফোরকসহ একাধিক মামলার আসামী বলে জানা গেছে| রোববার (৭ জুন) রাত ১১টার দিকে পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে সুবজ ফকিরকে গ্রেপ্তার করা হয়|
তিনি ওই মহল্লার আক্কাস ফকিরের ছেলে| সোমবার দুপুরে আদালতে প্রেরণের সময় থানায় ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে সবুজ ফকির বলেন- ‘শেখ হাসিনা ভয় নাই-রাজপথ ছাড়ি নাই, বঙ্গবন্ধুর স্মরণে-ভয় করিনা মরণে| শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে|’ এসময় সাংবাদিকদের ধারণকৃত ওই আওয়ামীলীগ নেতার শ্লোগানসহ প্রিজনভ্যানে ওঠার ভিডিওটি সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে| এতেই ফেসবুকে প্রতিবাদ জানাতে সক্রিয় হয়ে উঠে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা|
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন- ‘সুবজ ফকিরের বিরুদ্ধে দায়ের করা নাশকতা ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়| তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);