সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

বাংলাদেশিসহ সব দেশের অভিবাসীদের জন্য সুখবর দিলো ইউরোপের দেশ

সীমু দা
শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%B8%E0%A6%AC %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%B8%E0%A7%81%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%87%E0%A6%89%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বৈধতা পাওয়া অভিবাসীদের চাকরির সঙ্গে যুক্ত করার নতুন পরিকল্পনা নিয়েছে স্পেন। দেশটির সরকার প্রায় পাঁচ লাখ অনথিভুক্ত শ্রমিককে বৈধ মর্যাদা দেয়ার কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে। এমনটি হলে বাংলাদেশিসহ দেশটিতে থাকা সব দেশের লাখ লাখ অভিবাসী এ সুযোগ পাবে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে স্পেনের শীর্ষ অভিবাসন কর্মকর্তা পিলার ক্যানসেলা জানান, বৈধতা পাওয়া অভিবাসীদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন খাতে চাকরির সুযোগ তৈরি করা হবে। সরকার মনে করছে, ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যার কারণে শ্রমশক্তির ঘাটতি মোকাবিলায় অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

চলতি বছরের জানুয়ারিতে ঘোষিত এই কর্মসূচি স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশের কট্টর ডানপন্থি নেতাদের সমালোচনার মুখে পড়ে। তবে সমাজতান্ত্রিক নেতৃত্বাধীন স্প্যানিশ জোট সরকার বলছে, অভিবাসন দেশের অর্থনীতিকে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এগিয়ে রাখতে সহায়তা করবে।

সরকারি তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া পরিচালনায় বিভিন্ন এনজিও ও বিশেষায়িত অফিস প্রস্তুত রাখা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, সম্ভাব্য পাঁচ লাখ আবেদনকারীর দ্বিগুণ অর্থাৎ প্রায় ১০ লাখ আবেদন সামাল দেয়ার সক্ষমতা তাদের রয়েছে।

স্পেনের গবেষণা প্রতিষ্ঠান ফুনকাসের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশটিতে প্রায় ৮ লাখ ৪০ হাজার অনথিভুক্ত অভিবাসী অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। এদের বেশিরভাগই লাতিন আমেরিকা থেকে আসা।

সরকারের নতুন কর্মপরিকল্পনার লক্ষ্য হচ্ছে অনানুষ্ঠানিক খাত থেকে হাজারো শ্রমিককে আনুষ্ঠানিক কর্মসংস্থানে নিয়ে আসা এবং নির্মাণ, পর্যটন, পরিবহন ও সেবাখাতে শ্রমিক সংকট কমানো। পিলার ক্যানসেলা বলেন, যারা দীর্ঘদিন ধরে নানা প্রতিকূল অবস্থার মধ্যেও দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন, তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর এটি একটি বড় সুযোগ।

এই পরিকল্পনার অংশ হিসেবে অস্থায়ী কাজের অনুমতি পাওয়া অভিবাসীদের নিয়ে একটি স্বেচ্ছামূলক জরিপ চালাবে দেশটির অভিবাসন মন্ত্রণালয়। এতে তাদের দক্ষতা ও কোন খাতে কাজ করতে আগ্রহী, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। একই সঙ্গে নির্মাণ, পর্যটন, পরিবহন ও পরিচর্যা খাতের ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে শ্রমবাজারের চাহিদা নির্ধারণ করা হবে এবং বৈধতা পাওয়া অভিবাসীদের চাকরির সঙ্গে যুক্ত করা হবে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By