সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

সাভারে পৃথক অভিযানে ৮ মাদক কারবারি গ্রেপ্তার

সীমু দা
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%83%E0%A6%A5%E0%A6%95 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A7%AE %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে আট মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে সাত গ্রাম হেরোইন ও ২২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত সাভার, ধামরাই ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

রোববার দুপুর ১টা ২০ মিনিটে ধামরাই থানার গোয়ালদী এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা ওরফে মস্তু (৪৭) ও দেলোয়ার হোসেন (৪০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সাত গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা।

পরে বিকেল ৪টা ১০ মিনিটে আশুলিয়া থানার চানগাঁও এলাকায় অভিযান চালিয়ে কবির হোসেন (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৮০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।

এরপর বিকেল সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানার পোড়াবাড়ী-কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে সুলতান মিয়া (২৪) ও মিজারুল ইসলাম (৪২) নামের আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

রাত ৯টা ২০ মিনিটে সাভার মডেল থানার বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে সেতু বেগম (২৬) ও সোহাগী (২৩) নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

সবশেষে রাত ১০টা ৫০ মিনিটে সাভার মডেল থানার জোড়পুল-তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলী (২৫) নামের একজনকে ৪২টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ হাজার ৬০০ টাকা।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। কবির হোসেনের বিরুদ্ধেও একই আইনে দুটি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By