মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বিশ্বকাপের আগে আঙুল ভাঙল আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজের

সীমু দা
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%97%E0%A7%87 %E0%A6%86%E0%A6%99%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8 %E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0

বড় চোট সত্ত্বেও ইউরোপা লিগের ফাইনালে খেলেছেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচের ঠিক আগে ওয়ার্মআপের সময় তার হাতের আঙুল ভেঙে যায়, কিন্তু তা উপেক্ষা করে মাঠে নেমে দলকে ৩০ বছরের অপেক্ষার ট্রফি এনে দেন।

ইস্তানবুলে বুধবার রাতে এসসি ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগ জিতেছে অ্যাস্টন ভিলা। পুরো ম্যাচে মার্তিনেজের দুর্দান্ত পারফরম্যান্স এবং গুরুত্বপূর্ণ সেভগুলো দলের ক্লিনশিট ধরে রাখতে সহায়তা করেছে। ম্যাচ শেষে জানা যায়, ফাইনালের আগেই ভাঙা আঙুল নিয়েই খেলেছেন তিনি।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, “আজ আমরা যা অর্জন করেছি, সেটা অসাধারণ। ওয়ার্মআপে আঙুল ভেঙে যায়। বল ধরতে গেলে আঙুলটি অন্যদিকে সরে যাচ্ছিল। কিন্তু আমি এটাকে খারাপ কিছু হিসেবে দেখিনি। ফুটবলে এমন পরিস্থিতি ঘিরেই খেলা হয়।”

ওয়ার্মআপের সময় চিকিৎসকদের সহায়তায় কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন মার্তিনেজ। পরে আঙুলে ব্যান্ডেজ বেঁধে কিকঅফের সময় গোলপোস্টের নিচে দাঁড়ান।

ফাইনালে শুরু থেকেই অ্যাস্টন ভিলা আধিপত্য দেখায়। ইউরি টিলেমান্স, এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং মরগান রজার্সের গোলে এক ঘণ্টার মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় দল। মার্তিনেজের উপস্থিতিতে ফ্রাইবুর্গের কোনো কমব্যাকের সুযোগ হয়নি। ভাঙা আঙুল সত্ত্বেও বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক হাসিমুখেই বিষয়টি উপেক্ষা করেছেন।

এমন চোটে আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এমির খেলা নিয়ে শঙ্কায় আছেন ভক্তরা।  

তবে সে শঙ্কার কথা উড়িয়ে মার্তিনেজ বলেন, ‘ইউরোপা জিতে আমি ভীষণ খুশি। এখন সময় সতীর্থদের সঙ্গে উদযাপন করার। এই দল অনেক দিন এমন আনন্দ পায়নি। এরপর পুরো মনোযোগ থাকবে বিশ্বকাপে।’



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By