শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি এবার স্বর্ণের দামে বড় পতন ভারতে বজ্রপাত ও ভারি বর্ষণে মৃত্যু বেড়ে ১১১ সন্ধান মিলল ‘রহস্যজনকভাবে’ নিখোঁজ সেই ৪ স্কুলছাত্রীর টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু ২১ ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আমিরাতের পরিচয় গুপ্ত রেখে দেড় মাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থান তরুণীর মোটরসাইকেলে কড়াকড়ি, নিয়ন্ত্রণহীন অটোরিকশা নিয়ে নীরবতা কেন? ইরানে গোপন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা জিতল বার্সেলোনা ২০২৬ বিশ্বকাপে হট ফেবারিট কারা, জানালেন মেসি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম ও জনবলের চাকরি বহাল রাখার দাবি নাটোরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর, আহত ৩ নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, পর্তুগালে নিহত মির্জাপুরের যুবক

সীমু দা
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:১২ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AD%E0%A7%87%E0%A6%9F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A7%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95

পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আলগার্ভ প্রদেশের মেশিলহোইরা গ্রান্দে এলাকায় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় টাঙ্গাইলের মির্জাপুরের যুবক রাম প্রসাদ সরকার (৩৬) নিহত হয়েছেন।

গত মঙ্গলবার (১২ মে) দেশটির স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও চার বাংলাদেশি অভিবাসী গুরুতর আহত হয়েছেন। রাম প্রসাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মো. ময়নাল হক।

নিহত রাম প্রসাদ সরকার উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিষাদাইড় গ্রামের নিপেন্দ্র সরকারের ছেলে। সে মির্জাপুর বাজারে ল্যাপটপ-কম্পিউটার মেরামতের ব্যবসা করতেন। গত ৪ই মে তিনি পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন।

পর্তুগালের স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচজন বাংলাদেশি অভিবাসীকে নিয়ে ওই মাইক্রোবাসটি (ব্যক্তিগত গাড়ি) একটি রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় দ্রুতগতির ট্রেনটি গাড়িটিকে সজোরে ধাক্কা দিলে সেটি রেল সড়কের পাশেই ছিটকে পড়ে ও গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রাম প্রসাদ।

খবর পেয়ে ১১টি জরুরি উদ্ধারকারী যানবাহন, একটি বিশেষ মেডিকেল হেলিকপ্টার, দমকল বাহিনী, পুলিশ ও জরুরি চিকিৎসা বিভাগের যৌথ প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে দ্রুত পোর্তিমাও ও ফারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন ওই চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে রাম প্রসাদ সরকারের মৃত্যুর সংবাদে তার নিজ এলাকা মির্জাপুরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উন্নত জীবনের আশায় দেশ পাড়ি দেওয়া এই যুবকের এমন অকাল মৃত্যুতে সহকর্মী-বন্ধু ও আত্মীয়-স্বজনদের মাঝে বিরাজ করছে বিষন্নতা। তাঁর লাশ দেশে ফেরা নিয়ে কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। বর্তমানে তার লাশটি ফারো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By