মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ট্রাম্প ও নেতানিয়াহুর পর এবার ‘মোদি মহিষ’ ভাইরাল

সীমু দা
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA %E0%A6%93 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E2%80%98%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%BF %E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B7 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B2

নারায়ণগঞ্জে পশু খামারের আলোচনা যেন থামছেই না। সম্প্রতি ভাইরাল ট্রাম্প ও নেতানিয়াহু মহিষের পর নারায়ণগঞ্জের একটি পশু খামারে নতুন করে আলোচনার ঝড় তুলেছে এক অদ্ভুত চেহারার মহিষ, যার নাম দেওয়া হয়েছে মোদি মহিষ। তবে, নামের চেয়েও বেশি আলোচনায় এসেছে মহিষটির অস্বাভাবিক লম্বা আর সাদা দাড়ি ও ভিন্ন রকম চেহারার কারণে।

বিরল প্রজাতির এলভিনো বা গোলাপি রঙের বিশাল আকৃতির এই মহিষটির দেখা মিলছে নারায়ণগঞ্জের স্থানীয় একটি খামারে। এ নিয়ে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, মহিষটির শরীরজুড়ে হালকা সাদা আভা আর মুখের নিচে ঝুলে থাকা লম্বা সাদা দাড়ি, যা সহজেই নজর কাড়ছে দর্শনার্থীদের। মোদি মহিষকে একনজর দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন নানা শ্রেণি পেশার মানুষ।

খামার সূত্রে জানা গেছে, শুরুতে মহিষটির নির্দিষ্ট কোনো নাম ছিল না। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজনদের মাঝে শুরু হয় মজার আলোচনা। অনেকেই এর লম্বা সাদা দাড়ি ও চেহারার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিল খুঁজে পান। পরে মজার ছলেই অনলাইন জরিপের মাধ্যমে নাম রাখা হয় মোদি।

এদিকে ঈদুল আজহা ঘিরে এমন ভিন্নধর্মী নামের পশু নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে বলে মনে করছেন খামারিরা। কারো নাম ট্রাম্প, কারো নেতানিয়াহু। এরই ধারাবাহিকতায় সেই তালিকায় আলোচনার কেন্দ্রে  এসেছে মোদি নামের সাদা দাড়িওয়ালা মহিষ।

প্রসঙ্গত, শহরের পাইকপাড়া এলাকায় রাবেয়া এগ্রো ফার্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত দেখতে একটি মহিষ নিয়ে সরগরম হয় নারায়ণগঞ্জ। এর পর নতুন করে আলোচনায় এসেছে ক্ষ্যাপাটে মহিষ ‘নেতানিয়াহু’। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By