খাগড়াছড়ির পানছড়িতে সংঘর্ষে উপজেলা জামায়াতের আমিরসহ ৪ জন আহত হয়েছেন। রোববার (৩ মে) দুপুরে পানছড়ি বাজারের জিয়া স্কোয়ার ও মোল্লাপাড়া ব্রিজ এলাকায় দুই দফায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে পানছড়ি বাজারের জিয়া স্কোয়ার এলাকায় যানজটের মধ্যে মোটরসাইকেল ওভারটেক করা নিয়ে উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আল-আমিন ও জামায়াতের উপজেলা আমির জাকির হোসেনের মধ্যে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আল-আমিনের নেতৃত্বে কয়েকজন যুবক জাকির হোসেনের ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
পরে সংঘর্ষের দ্বিতীয় দফা ঘটে মোল্লাপাড়া ব্রিজ এলাকায়। সেখানে জামায়াতের উল্টাছড়ি ইউনিটের সভাপতি সৈয়দ মজনুর ওপর হামলার অভিযোগ ওঠে।
জামায়াতের খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান দাবি করেন, পরিকল্পিতভাবে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। পানছড়ি উপজেলা আমির জাকির হোসেনের মাথা ফেটে গেছে।
অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ আলী বলেন, এটি মূলত দুই ব্যবসায়ীর ব্যক্তিগত বিরোধ থেকে সৃষ্টি হওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা। রাজনৈতিক কোনো বিষয়ে সংঘর্ষ ঘটেনি। এতে বিএনপিরও দুই কর্মী আহত হয়েছেন।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);