বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
২১ ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আমিরাতের পরিচয় গুপ্ত রেখে দেড় মাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থান তরুণীর মোটরসাইকেলে কড়াকড়ি, নিয়ন্ত্রণহীন অটোরিকশা নিয়ে নীরবতা কেন? ইরানে গোপন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা জিতল বার্সেলোনা ২০২৬ বিশ্বকাপে হট ফেবারিট কারা, জানালেন মেসি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম ও জনবলের চাকরি বহাল রাখার দাবি নাটোরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর, আহত ৩ নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ঢাকাসহ ১৮ জেলার জন্য সতর্কবার্তা জারি নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে? মে মাস জুড়ে তাপমাত্রা নিয়ে সারা দেশের জন্য দুঃসংবাদ নতুন পে-স্কেলে মূল বেতনের কত শতাংশ বৃদ্ধি পাবে কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আরটিভির দেশসেরা প্রতিনিধিকে সংবর্ধনা

সীমু দা
শনিবার, ২ মে, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%96%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A3 %E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B0%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8%E0%A6%BE

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির দ্বিতীয়বারের মতো সেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রতিশ্রুতিশীল ও মেধাবী সাংবাদিক মো. সাদ্দাম হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২ মে) সন্ধ্যা ৭টায় আখাউড়া উপজেলার কলেজপাড়া এলাকার বাঁধন কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটি।

সাংবাদিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ও আমাদের সময় এর আখাউড়া প্রতিনিধি তাজবীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি ও সমকালের আখাউড়া প্রতিনিধি নাসির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের আখাউড়া প্রতিনিধি মো. শাহাদাৎ হোসেন লিটন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আখাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দুলাল ঘোষ, সহ-সভাপতি ও যায়যায়দিনের আখাউড়া প্রতিনিধি কাজী হান্নান খাদেম, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলা টিভির আখাউড়া প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তরের স্টাফ রিপোর্টার মো. ফজলে রাব্বি, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের প্রতিনিধি জালাল হোসেন মামুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবির, দেশ রূপান্তরের বিজয়নগর প্রতিনিধি এস এম টিপু, বৈশাখী টিভির আখাউড়া প্রতিনিধি মেহেদী রহমান মোল্লা, দৈনিক বুলেটিনের প্রতিনিধি অমিত হাসান অপু, তোফাজ্জল হোসেনে কেন্টন ও মাসুকুর রহমান মাসুক সহ অন্যরা।

সাদ্দাম হোসেন বলেন, আরটিভির সেরা প্রতিনিধি হিসেবে টানা ২০২৪ ও ২০২৫ সালে স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, আখাউড়ার সকল সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও দর্শকদের ভালোবাসার ফল। আমি সবসময় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের কথা তুলে ধরার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবো। আমাকে যারা সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সাদ্দাম হোসেনের পেশাগত সাফল্যের প্রশংসা করে তার ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By