বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
২১ ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আমিরাতের পরিচয় গুপ্ত রেখে দেড় মাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থান তরুণীর মোটরসাইকেলে কড়াকড়ি, নিয়ন্ত্রণহীন অটোরিকশা নিয়ে নীরবতা কেন? ইরানে গোপন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা জিতল বার্সেলোনা ২০২৬ বিশ্বকাপে হট ফেবারিট কারা, জানালেন মেসি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম ও জনবলের চাকরি বহাল রাখার দাবি নাটোরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর, আহত ৩ নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ঢাকাসহ ১৮ জেলার জন্য সতর্কবার্তা জারি নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে? মে মাস জুড়ে তাপমাত্রা নিয়ে সারা দেশের জন্য দুঃসংবাদ নতুন পে-স্কেলে মূল বেতনের কত শতাংশ বৃদ্ধি পাবে কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিচ্ছেদের ঘোষণা দিলেন বলিউড অভিনেত্রী

সীমু দা
শনিবার, ২ মে, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%89%E0%A6%A1 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

বলিউড অভিনেত্রী ও মডেল ইভিলিন শর্মা গত কয়েক বছর ধরেই আলোচনার বাইরে রয়েছেন। তাকে আর কোনো সিনেমা বা শোতে দেখা যায় না। তার শেষ ছবি ‘সাহো’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। ওই বছরই তিনি ইন্দো-অস্ট্রেলিয়ান ডেন্টাল সার্জন তুশান ভিন্ডির সঙ্গে বাগদান সম্পন্ন করেন। পরে ২০২১ সালে তাদের বিয়ে হয় এবং তারা দুই সন্তানের বাবা-মা হন।

তবে এরই মধ্যে শোনা গেল এক দুঃসংবাদ। পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন ইভিলিন শর্মা। স্বামী তুশান ভিন্ডির সঙ্গে বিচ্ছেদের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এইচটি সিটিকে দেওয়া সাক্ষাৎকারে ইভিলিন বলেন, “হ্যাঁ, আমরা আমাদের সম্পর্ক শেষ করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের সন্তানদের একসঙ্গে বড় করে তোলার ব্যাপারে আমরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করা হোক। আমরা আশা করছি বিষয়টি যতটা সম্ভব সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হবে। আজীবন বন্ধুত্ব ও কো-প্যারেন্টিংয়ের ভিত্তিতে আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করছি।”

সিনেমা থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ইভিলিন। নিয়মিত নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। তার ভক্তরাও নতুন পোস্টের অপেক্ষায় থাকেন, আর ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই সেগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, এই দম্পতির বিয়ের অনুষ্ঠানটি ছিল বেশ ঘরোয়া। ২০২১ সালে বিয়ের ঠিক এক মাস পর একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘চিরকাল’। ওই বছর নভেম্বরেই তাদের ঘরে আসে কন্যাসন্তান অ্যাভা রানিয়া ভিন্দি। এরপর ২০২৩ সালের জুলাইয়ে জন্ম নেয় তাদের পুত্র আরডেন। এর আগে, ২০১৯ সালে সিডনিতে তুশানের সঙ্গে বাগদানের ঘোষণা দেন এভেলিন। সেই পোস্টে ‘ইয়েস’ লিখে সুখবরটি শেয়ার করেছিলেন তিনি।

২০১২ সালে ‘ফ্রম সিডনি উইথ লাভ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় এভেলিন শর্মার। এরপর তিনি নটাঙ্কি শালা, ইসাক, মে তেরা হিরো এবং ইয়ারিয়ান-এর মতো সিনেমায় অভিনয় করেন। এ ছাড়া ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি, জাব হ্যারি মেট সেজাল ও কুচ কুচ লোচা হ্যায় সিনেমায় সংক্ষিপ্ত উপস্থিতি ছিল তার।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By