সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ
হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন দেশের মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর এক রাতে তেলের দামে বড় লাফ ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৪, আহত ৩৮ মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি নগরকান্দা কলেজে প্রশাসন-শিক্ষকদের অব্যবস্থাপনায় ধ্বংসের মুখে শিক্ষাব্যবস্থা মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী প্রকৌশলী হতে চায় যেভাবে এয়ারপোর্টে মবের শিকার আলিয়া, জানালেন দেহরক্ষী ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

লামায় ১৯ শিক্ষার্থীর হিটস্ট্রোক, হাসপাতালে ভর্তি

সীমু দা
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A7%A7%E0%A7%AF %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%95 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF

বান্দরবানের লামা উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ে তীব্র দাবদাহ ও অসহনীয় গরমে ১৮ জন শিক্ষার্থী ‘হিটস্ট্রোকে’ অসুস্থ হয়ে পড়েছে। রবিবার (২৬ এপ্রিল) ক্লাস চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। এর আগে তিনদিন আগেও একইভাবে ৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছিল বলে জানা গেছে। একইসঙ্গে আজ রবিবার দুপুরে ১২টার দিকে আফরোজা নার্গিস নামে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রী হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে লামা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয়েছেন। সে হাইদারনাশী মাদ্রাসার ছাত্রী এবং লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্রের পরীক্ষার্থী।

স্থানীয় সূত্র ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে শ্রেণিকক্ষে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে বিদ্যুৎহীন, রুদ্ধদ্বার কক্ষে ক্লাস করতে গিয়ে শিক্ষার্থীরা একে একে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। পরে অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকরা নিজ নিজ বাড়িতে নিয়ে যান।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৭ম শ্রেণির শামীমা আক্তার, খুরশিদা আক্তার, মো. ইয়াছিন আরাফাত, আলিফা আক্তার, রুবাইয়া আবচার, জান্নাত আরা বেগম ও সামিয়া; ৮ম শ্রেণির শাহিদা বেগম ও তায়্যিবিন আক্তার; এবং ১০ম শ্রেণির ফাতেমা আক্তার ও শিক্ষা আক্তার রয়েছে। এছাড়াও সাদিয়া (১), জান্নাতুল মাওয়া, সাদিয়া (২), মিরতিস্থান ইবনে জিয়া, জুনাইদুল ইসলাম ও আবু সুফিয়ানসহ আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতিপূর্ণ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যালয়ে ৩৬৬ জন শিক্ষার্থী ও ১৩ জন শিক্ষক রয়েছেন। তীব্র গরমে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ না থাকায় বিদ্যালয়ের পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। শিক্ষার্থীরা বারবার অসুস্থ হয়ে পড়ায় পাঠদান ব্যাহত হচ্ছে এবং অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও বর্তমান আবহাওয়া বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By