শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর

সড়কে বাংলাদেশি তরুণ নিহত: মালয়েশিয়ায় সেনা কর্মকর্তা রিমান্ডে

সীমু দা
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:৩১ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF %E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ২২ বছর বয়সী বাংলাদেশি তরুণ মুজাহিদ মিল্লাদের মৃত্যুর ঘটনায় দেশটির এক সেনা কর্মকর্তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক গুপ্তান নর আসিকিন মুরলিকামাল এ আদেশ দেন। আগামী মঙ্গলবার পর্যন্ত ওই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বৃহস্পতিবার ভোরে মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে মুজাহিদ মিল্লাদ সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ সময় তার স্ত্রী তাবাসসুম আবিদা আহত হন। তাদের বাড়ি হবিগঞ্জে।

পুলিশের তথ্যমতে, ওই দিন ভোরে তারা বিমানবন্দর থেকে ‘মাজু’ মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় ৩১ বছর বয়সী সেনা কর্মকর্তা বিপরীত দিক থেকে গাড়ি চালিয়ে এসে ভুল লেনে ঢুকে পড়েন। এতে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মুজাহিদ মিল্লাদের মৃত্যু হয়।

কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ জানায়, ওই সংঘর্ষে সেনা কর্মকর্তা ও তার গাড়িতে থাকা এক নারীও আহত হন। 

পুলিশের ধারণা, ঘটনার সময় ওই সেনা কর্মকর্তা মদ্যপ অবস্থায় ছিলেন।

ঘটনার পর হত্যার অভিযোগ এনে সড়ক পরিবহণ আইনে মামলা দায়ের করে ওই সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখায় কুয়ালালামপুর পুলিশ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By