ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে এক কাঠ ব্যবসায়ীর দোকানে কিশোর গ্যাংয়ের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত বাজারের সকল দোকানপাট বন্ধ রেখে লকডাউন কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। হামলার ঘটনায় কাঠ ব্যবসায়ী হাদিউল বাসার সুমন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী সুমন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উচাখিলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে তার ছেলে ফাহিম মিয়া (১৩)-এর সঙ্গে কিশোর গ্যাং সদস্যদের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রাত আনুমানিক ৮টার দিকে চরআলগি গ্রামের ৮-১০ জন কিশোর দেশীয় অস্ত্র নিয়ে উচাখিলা বাজারের পুরাতন ছাগল মহালে অবস্থিত ‘ফাহিম ফার্নিচার’ দোকানে হামলা চালায়। তারা দোকানের শাটার কুপিয়ে ভাঙচুর করে এবং কিশোর গ্যাংয়ের কথিত লিডার লিপছন মিয়া জোরপূর্বক দোকানে প্রবেশ করে সুমনের ওপর হামলা চালায়।
এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে ব্যবসায়ীরা লকডাউন কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে সমাজসেবক ও সাংবাদিক ফেরদৌস কোরাইশি টিটু বলেন, উচাখিলা বাজারে কিশোর গ্যাংয়ের এমন সশস্ত্র হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটি শুধু একজন ব্যবসায়ীর ওপর হামলা নয়, বরং পুরো ব্যবসায়ী সমাজ ও স্থানীয় জনগণের নিরাপত্তার হুমকি। তিনি বলেন, কিশোরদের এ ধরনের অপরাধের পেছনে সামাজিক অবহেলা, পারিবারিক নজরদারির অভাব এবং সঠিক দিকনির্দেশনার ঘাটতি রয়েছে। পাশাপাশি প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় এ ধরনের অপরাধ বাড়ছে বলেও তিনি মন্তব্য করেন। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধ প্রবণতা দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা জননিরাপত্তার জন্য হুমকি।
তিনি জানান, আগামী রবিবার ইউনিয়ন পরিষদে কিশোর গ্যাং সদস্যদের অভিভাবকদের সঙ্গে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করা হবে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইউপি চেয়ারম্যান ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে লকডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে এবং বর্তমানে বাজারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);