শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর

বিয়েতে রাজি না হওয়ায় পীরগঞ্জে পরীক্ষার্থীর আত্মহত্যা

সীমু দা
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১০:০০ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A7%80%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিয়েতে রাজি না হওয়ায় অভিমান করে ঘুমের ট্যাবলেট খেয়ে লিপি (২৪) নামে এক ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থী ‍‍`আত্মহত্যা‍‍` করেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরবেলা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার সেনগা ইউনিয়নের দানাজপুর গ্রামের গুমানুপাড়া এলাকার চন্দ্র মোহন রায়ের মেয়ে এবং পীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে লিপিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা জানান, তিনি ঘুমের ট্যাবলেট সেবন করেছেন। পরে দ্রুত তার পাকস্থলী পরিষ্কার (ওয়াশ) করে চিকিৎসা দেওয়া হয়। তবে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পরপরই পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার তার ডিগ্রি পরীক্ষাও ছিল। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে তার বাবা বিয়ের জন্য ছেলেপক্ষকে দেখতে আসার কথা জানান। কিন্তু লিপি বিয়েতে আপত্তি জানালে পারিবারিকভাবে চাপ সৃষ্টি হয়। এতে অভিমান করে রাতেই তিনি অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করেন।

সেনগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক চাপে মানসিকভাবে ভেঙে পড়ে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By