শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর

লেখাপড়ায় শিক্ষার্থীকে উৎসাহ দিতে জামায়াত নেতার সাইকেল উপহার

সীমু দা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:১১ অপরাহ্ন
%E0%A6%B2%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%89%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B9 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0

শেরপুরের নালিতাবাড়ীতে লেখাপড়ায় উৎসাহ দিতে মো. সামিদুল ইসলাম নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দিয়েছেন জেলা জামায়াতে ইসলামীর নেতা মু. গোলাম কিবরিয়া (ভিপি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ছালুয়াতলা এলাকার ওই শিক্ষার্থী ও তার পরিবারের হাতে সাইকেলটি তুলে দেওয়া হয়েছে। শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া (ভিপি) এর পক্ষ থেকে উপহার হিসেবে বাইসাইকেলটি তুলে দেন ইসলামী পাঠাগারের সভাপতি মো. জাহিদ হাসান এবং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. উমর ফারুক।

স্থানীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের ছালুয়াতলা গ্রামের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. সামিদুল ইসলাম জেলা জামায়েত নেতা মু. গোলাম কিবরিয়ার কাছে একটি মোবাইল ফোন চেয়ে আবেদন করেন। তবে বয়স বিবেচনায় তিনি শিক্ষার্থীর জন্য মোবাইল ফোন না কিনে বিদ্যালয়ে যাওয়া আসার জন্য একটি বাইসাইকেল কিনে দেওয়ার সিদ্ধান্ত নেন। এতে করে সে পড়ালেখা করতে নিয়মিত বিদ্যালয়ে যেতে পারবেন। পাশাপাশি তার জন্য বিনামূল্যে কোচিং করার ব্যবস্থাও করে দেন তিনি। এদিকে, বাইসাইকেলটি উপহার পেয়ে শিক্ষার্থী ও তার পরিবারের লোকজন জামায়াত নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর নেতা সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া (ভিপি) বলেন, শিক্ষার্থীদের ভালো কাজের জন্য উৎসাহ দিতে তিনি সব সময় পাশে থাকতে চান। তাই ভবিষ্যতেও এ ধরনের উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By