শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প টিকটকে প্রেমের জেরে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রীর পলায়ন, থানায় অভিযোগ হাসপাতালে চাঁদাবাজির অভিযোগের পর যা বলল যুবদল এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের ওয়াশ ব্লক দখল করে প্রধান শিক্ষকের অফিস-শয়নকক্ষের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড

ঈশ্বরগঞ্জে বৃত্তি পরীক্ষায় উপস্থিতির হার ৬২ শতাংশ

সীমু দা
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
%E0%A6%88%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%AC%E0%A7%A8 %E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6

ঈশ্বরগঞ্জে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও কোলাহলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত উপজেলার বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয় ও চরনিখলা উচ্চ বিদ্যালয়—এই দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮টি কিন্ডারগার্টেনের ১০২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে বালক ২৫৩ জন এবং বালিকা ৩৬৯ জন। উপস্থিতির হার ছিল ৬২ শতাংশ।

১৬ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার দুটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। কোলাহলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। কেন্দ্র পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন জেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু ইউসুফ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন বিশ্বাস এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানও সার্বক্ষণিক পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করেন।

প্রায় ৪০ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিতির বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, যারা পরীক্ষার্থী তারা সবাই ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত। কিছু পরীক্ষার্থী বাবা-মায়ের সাথে দেশের বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়েছে। এছাড়া, কিছু পরীক্ষার্থীর বই না থাকা এবং নির্ধারিত সময়ে পরীক্ষা না হওয়ায় অনুপস্থিতির হার কিছুটা বেড়েছে। তবে উপস্থিতির দিক দিয়ে জেলায় সন্তোষজনক অবস্থানে থাকার আশা প্রকাশ করেন তিনি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By