শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প টিকটকে প্রেমের জেরে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রীর পলায়ন, থানায় অভিযোগ হাসপাতালে চাঁদাবাজির অভিযোগের পর যা বলল যুবদল এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের ওয়াশ ব্লক দখল করে প্রধান শিক্ষকের অফিস-শয়নকক্ষের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড

গণপিটুনিতে প্রাণ গেল অভিযুক্তের পিতা ও চাচার

সীমু দা
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
%E0%A6%97%E0%A6%A3%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3 %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0

মানিকগঞ্জে শিশু শিক্ষার্থী আতিকা আক্তার (৮) হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে অভিযুক্ত কিশোরের পিতা ও চাচা নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া এলাকায়। বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি ভুট্টাক্ষেত থেকে সৌদি প্রবাসী দুদুল মিয়ার মেয়ে আতিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে নিখোঁজ হওয়ার পর সন্ধ্যার দিকে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার খোঁজ চালানো হয়।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে একটি গায়ে হলুদের অনুষ্ঠানের সময় বাড়ির বাইরে খেলছিল আতিকা। একপর্যায়ে সে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যদের কাছে তথ্য আসে যে, প্রতিবেশী কিশোর নাঈম (১৫)-এর সঙ্গে তাকে শেষবার দেখা গেছে। সন্দেহের ভিত্তিতে স্থানীয়রা নাঈমকে জিজ্ঞাসাবাদ করলে সে একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়, যেখানে রাত ১০টার দিকে শিশুটির মরদেহ পাওয়া যায়। তবে সেখান থেকে নাঈম পালিয়ে যায়।

ঘটনার পর উত্তেজিত জনতা নাঈমের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার বাবা অটোরিকশাচালক পান্নু (৪৫), চাচা ফজলু (২৮) এবং বড় ভাই নাজমুল (২০)-কে মারধর করে। এতে ঘটনাস্থলেই পান্নু ও ফজলু নিহত হন। গুরুতর আহত নাজমুলকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানিকগঞ্জ সদর থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, শিশুহত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি গণপিটুনিতে জড়িতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির গায়ে থাকা স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে একদিকে শিশুহত্যার ঘটনায় শোকাহত পরিবার, অন্যদিকে গণপিটুনিতে নিহতদের পরিবার—দুই পক্ষেই শোকের মাতম বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By