শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প টিকটকে প্রেমের জেরে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রীর পলায়ন, থানায় অভিযোগ হাসপাতালে চাঁদাবাজির অভিযোগের পর যা বলল যুবদল এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের ওয়াশ ব্লক দখল করে প্রধান শিক্ষকের অফিস-শয়নকক্ষের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড

বড় ব্যবধানে বাজারে কমে গেল তেলের দাম

সীমু দা
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮:০৫ অপরাহ্ন
%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%B8%E0%A7%81%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

ইরান হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) একদিনেই তেলের দাম ১১ শতাংশের বেশি কমে যায়।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১.১২ ডলার কমে ৮৮.২৭ ডলারে নেমে এসেছে, যা প্রায় ১১.২ শতাংশ পতন। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম ১১.৪০ ডলার কমে ৮৩.২৯ ডলারে দাঁড়িয়েছে, যা প্রায় ১২ শতাংশ হ্রাস।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি ঘোষণা দেন, ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে সব বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। এই ঘোষণাকে বাজারে উত্তেজনা কমার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, ইরানের এই বক্তব্য সংঘাত প্রশমনের ইঙ্গিত দেয়। তবে তিনি সতর্ক করে বলেন, প্রণালী দিয়ে জাহাজ চলাচল বাস্তবে কতটা বাড়ে, সেটিই এখন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ।

এর আগে থেকেই তেলের দাম নিম্নমুখী ছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা এবং ইসরায়েল-লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি—সব মিলিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান নাকি ২০ বছরের বেশি সময় পারমাণবিক অস্ত্র না রাখার প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, “আমরা খুব কাছাকাছি একটি চুক্তির দিকে এগোচ্ছি।”

বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনা কমার ইঙ্গিত এবং কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনাই তেলের বাজারে এই বড় পতনের প্রধান কারণ।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By