শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প টিকটকে প্রেমের জেরে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রীর পলায়ন, থানায় অভিযোগ হাসপাতালে চাঁদাবাজির অভিযোগের পর যা বলল যুবদল এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের ওয়াশ ব্লক দখল করে প্রধান শিক্ষকের অফিস-শয়নকক্ষের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপ-প্রচার

সীমু দা
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A7%81%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%89%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B %E0%A6%85%E0%A6%AA %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় শাশুড়ীর গৃহীত সুদের টাকার জন্য পোশাক শ্রমিক স্বামী-স্ত্রীকে ধরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে সুদখোর মিলন নামে এক ব্যাক্তিসহ তার সহযোগীদের বিরুদ্ধে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের কাছে এবিষয়ে অভিযোগ করেন ভুক্তভোগী স্বামী-স্ত্রী। এরআগে ১৪ই এপ্রিল আশুলিয়ার নরসিংহপুর বিপুল ভিলা মোড় এলাকায় অবস্থিত মিলনের দোকানে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী এবিষয়ে থানায় একটি অভিযোগও দায়ের করেন।

ভুক্তভোগী আসমানী আশুলিয়ার নরসিংহপুর শারমিন গার্মেন্টসের ৩নং গেট এলাকার বিপুল ভিলায় ভাড়া থেকে স্বামী-স্ত্রী মিলে একটি পোশাক কারখানায় চাকরি করেন।

অন্যদিকে মাগুরা জেলায় অভিযুক্ত মিলনের গ্রামের বাড়ী। সে দীর্ঘদিন যাবৎ একই এলাকায় থেকে ব্যবসা করে আসছে।

এবিষয়ে ভুক্তভোগী আসমানী অভিযোগ করে বলেন, আমি এবং আমার স্বামী বিপুল ভিলায় ভাড়া থেকে শারমিন গার্মেন্টসে সহকারী অপারেটর পদে কাজ করে আসছি। আমি অফিস থেকে বাসায় ফিরছিলাম এমন সময় মিলন নামের এক দোকানদার ও একটি সমিতির মালিক আমাকে ডাক দেয়। বলে তোমার শাশুড়ী আমার কাছ থেকে টাকা নিছে, টাকা দিয়ে এখান থেকে যাবে। আমরা দুজনে নিজেরাই মিলে বিয়ে করায় শাশুড়ীর সাথে সম্পর্ক ভালো নেই এই কথা তার প্রতিত্তোরে বলায়, সে বলে তোমার শাশুড়ীর জায়গা জমির ভাগতো তোমরা পাবে। তাই টাকা দিয়েই এখান থেকে যেতে হবে। আমি বলাম শাশুড়ীকে টাকা দিছেন আমাদের জিগাইয়া দিছেন বা আমি এবিষয়ে কিছুই জানি না। পরে সে আমাকে শ্লীলতাহানির চেষ্টা করে। একপর্যায়ে আমার কানে স্বর্ণের দুল ও গলার চেইন জোরপূর্বক নিয়ে নেয় এবং বলে টাকা দিয়ে এসব নিয়ে নিবে। পরে আমি কান্না করতে-করতে বাসার দিকে যাচ্ছিলাম এ অবস্থা দেখে আমার স্বামী জানতে চাইলে তাকে ঘটনা খুলে বলি। এরপরে আমার স্বামী এবিষয়ে জানতে মিলনের কাছে গেলে, সে আমার স্বামীকে ধরে মারধর করে জামা-কাপড় ছিড়ে ফেলে। এসময়ে সে বলে এবিষয়ে কাউকে জানালে বা থানায় কোন অভিযোগ দিলে, তোদেরকে এলাকা ছাড়া করবো বলে হুমকি দেয়। আমি এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষ বিচার চাই।

আসমানীর স্বামী রাজীব বলেন, মিলন আমার মাকে সুদে ১০ হাজার টাকা দেয়। আমি এবং আমার স্ত্রী এবিষয়ে কিছুই জানিনা। এ কারণে আমার স্ত্রীকে সে টানা হেচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে এবং কানের দুল ও গলার চেইন খুলে নেয়। পরে এঘটনা আমাকে বললে আমি এবিষয়ে জানতে গেলে সে আমাকেও ধরে মারধর করে। আমি এর বিচার চাই।

এদিকে, রাশেদ নামে এক স্থানীয় বলেন, এ ঘটনার সময়ে শ্রমিকরা জড়ো হয় এবং প্রতিবাদ করে। পরে আমি ঘটনা জানতে পেরে আমিও প্রতিবাদ করি। আসলে মিলন দোকানদারীর আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সুদের ব্যাবসা করে আসছে। সুদের টাকা দিতে দেরী হলে, অনেককে মারধর সহ নানা অত্যাচারের শিকার হতে হয়। এবিষয়ে আমি কথা বললে এক শ্রেণির কুচক্রী মহলের ইশারায় সে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ওয়েব পোর্টালে আমাকে হেয় প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে নানা অপ-প্রচার চালায়, আমি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জোর অনুরোধ জানাই।

অন্যদিকে অভিযুক্ত স্বনির্ভর শ্রমজীবী সমবায় সমিতির মিলন বলেন, আমি আসলে ঐ মহিলার শ্বাশুড়ির কাছে টাকা পাবো। কিন্তু সে আমাকে টাকা না দিয়ে বাড়িতে চলে যায়৷ পরে আমি তার ছেলের বউকে রাস্তায় দেখতে পেলে তাকে ডেকে নিয়ে আমি টাকা চেয়েছি। এরমধ্যে তার স্বামী আসলে আমি রাগের বসত শার্টের কলার ধরে অফিসে ভিতরে নিয়ে বসাই। তবে এঘটনায় আমি তাদেরকে মারধর করিনি।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম বলেন, পোশাক শ্রমিক স্বামী-স্ত্রীকে মারধরের একটি অভিযোগ হয়েছে। এর প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By