শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প টিকটকে প্রেমের জেরে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রীর পলায়ন, থানায় অভিযোগ হাসপাতালে চাঁদাবাজির অভিযোগের পর যা বলল যুবদল এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের ওয়াশ ব্লক দখল করে প্রধান শিক্ষকের অফিস-শয়নকক্ষের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড

দিনের আলোতেই দেখা গেল চাঁদ, নতুন করে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

সীমু দা
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A4%E0%A7%87%E0%A6%87 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%88%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%9C%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF

দিনের আলোতেই আকাশে ধরা দিল নতুন চাঁদ; সংযুক্ত আরব আমিরাতে এমন বিরল দৃশ্যের মধ্য দিয়ে শুরু হলো হিজরি ১৪৪৭ সনের জিলকদ মাস। এই পর্যবেক্ষণের ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা জানালেন আসন্ন জিলহজ মাস ও পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য সময়সূচিও।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় এই চাঁদের ছবি তোলা সম্ভব হয়। পর্যবেক্ষণ কেন্দ্রের উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, তখন চাঁদের বয়স ছিল ১৬ দশমিক ৫ ঘণ্টা এবং এটি সূর্য থেকে ১১ দশমিক ৭ ডিগ্রি দূরে অবস্থান করছিল।

জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা এই ঐতিহাসিক মুহূর্তের ছবিটি ধারণ করেন। এই অভিযানে তাকে সহযোগিতা করেন পর্যবেক্ষণ কেন্দ্রের গবেষক দলের সদস্য খালফান আল নাইমি, ওসামা ঘানিম এবং আনাস মুহাম্মদ।

এই চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার ক্ষণ-গণনা শুরু হয়ে গেছে। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২০২৬ সালে পবিত্র ঈদুল আজহা শুরু হতে পারে ২৭ মে বুধবার। সেক্ষেত্রে হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ পবিত্র আরাফাত দিবস হতে পারে ২৬ মে মঙ্গলবার।

যদিও সব ইসলামিক উৎসবের মতো জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে, তবে বর্তমান হিসাব অনুযায়ী আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বাসিন্দারা আগামী মাসে দীর্ঘ একটি ছুটির অপেক্ষায় রয়েছেন।

সাধারণত আরাফাত দিবস এবং ঈদুল আজহা উপলক্ষে টানা চার দিনের সরকারি ছুটি থাকে। তবে সাপ্তাহিক ছুটির হিসাব যোগ করলে এই ছুটি ৯ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায় এবং সেই অনুযায়ী ধর্মীয় উৎসব পালিত হয়।

সূত্র: গালফ নিউজ।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By