শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প টিকটকে প্রেমের জেরে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রীর পলায়ন, থানায় অভিযোগ হাসপাতালে চাঁদাবাজির অভিযোগের পর যা বলল যুবদল এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের ওয়াশ ব্লক দখল করে প্রধান শিক্ষকের অফিস-শয়নকক্ষের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড

‘নোয়াখালীতে হাম প্রতিরোধে ৫ লাখ শিশুকে টিকার আওতায় আনার প্রস্তুতি সম্পন্ন’

সীমু দা
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:১০ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%87 %E0%A7%AB %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%95%E0%A7%87 %E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%93%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%86%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BF

নোয়াখালী জেলায় হাম প্রতিরোধে ব্যাপক টিকাদান কার্যক্রম চালানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। এ কার্যক্রমের আওতায় প্রায় ৫ লাখ ৫ হাজার ৩ শত ৫০ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে জেলা সিভিল সার্জন।

শনিবার (১৮ ) বিকালে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা: আনোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন আরোও জানান, সাম্প্রতিক সময়ে সারাদেশের ন্যায় নোয়াখালী জেলায় হাম রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২৭৩ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৬১ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে,তবে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষা করে ৮ জন হাম রোগে শনাক্ত হয়েছে।টিকা দেওয়া হবে নোয়াখালী জেলার ৯ উপজেলা, ৮ পৌরসভা, ৯১ টি ইউনিয়ন, ২৭৯ ওয়ার্ড, ১৩৮৫টি স্কুল ১৪৮০ মাদরাসায় পড়ুয়া ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের।মাঠে ২২৪১ জন টিকা প্রদানকারী ৪,৪৮২ জন স্বেচ্ছাসেবীও থাকবে।

সিভিল সার্জন আরোও জানান,হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। তবে সময়মতো টিকা দিলে এটি শতভাগ প্রতিরোধযোগ্য। আমরা চাই কোনো শিশু যেন টিকার বাইরে না থাকে। তিনি আরও বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই টিকাদান কার্যক্রম পৌঁছে দিতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে নোয়াখালী জেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করেছি। সেখানে বিশেষ নজর দেওয়া হচ্ছে। নতুন কোনো রোগী শনাক্ত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।স্থানীয় প্রশাসনও এ কার্যক্রমে সহায়তা করছে বলে জানানো হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি গণমাধ্যমের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

স্কুল ও মাদরাসার অভিভাবকদের উদ্দেশ্যে সিভিল সার্জন জানান, গুজব বা ভুল তথ্যের প্রতি কান না দিয়ে শিশুদের নির্ধারিত সময়ের মধ্যে টিকা নিশ্চিত করতে। অনেক ক্ষেত্রে টিকা নিয়ে ভ্রান্ত ধারণা থাকার কারণে শিশুরা টিকাবঞ্চিত হচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

জেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌরসভায় টিকাকেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও কমিউনিটি সেন্টারেও টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।এ কার্যক্রম সফল করতে প্রায় ২ হাজারের বেশী স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলায় বর্তমানে যেসব রোগী চিকিৎসাধীন রয়েছে, তাদের অধিকাংশের অবস্থাই স্থিতিশীল।নোয়াখালী জেলায় এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে কোনো শিশু মারা যায় নি।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By