মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

নিষেধাজ্ঞায় ছাড় বাড়ালো যুক্তরাষ্ট্র, জ্বালানি সংকটে স্বস্তির আশা

সীমু দা
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%AC%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%A4%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2 %E0%A7%A7%E0%A7%A6%E0%A7%A6 %E0%A6%A1%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0

রাশিয়ার তেলের ওপর আরোপ করা নিষেধাজ্ঞায় আরও প্রায় এক মাসের জন্য ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে জ্বালানি সংকটে থাকা দেশগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে রাশিয়ার তেল কেনার সুযোগ পাবে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন ট্রেজারি বিভাগের এই ছাড়ের আওতায় দেশগুলো শুক্রবার থেকে আগামী ১৬ মে পর্যন্ত জাহাজে তোলা রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি করতে পারবে। এর আগে বিশ্ববাজারে চাপ মোকাবিলায় ৩০ দিনের একটি সাময়িক ছাড় দিয়েছিল ওয়াশিংটন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলা চালায়। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয় এবং জ্বালানির দাম দ্রুত বাড়তে থাকে।

এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দিতে হয়েছে।

বিশেষ করে এশিয়ার দেশগুলো এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্বালানি আমদানিনির্ভর এসব দেশ বাজারে স্থিতিশীলতা ফেরাতে রাশিয়ার মতো নিষেধাজ্ঞার আওতায় থাকা উৎপাদকদের কাছ থেকে তেল কেনার অনুমতি দিতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করছিল।

বিশ্লেষকদের মতে, এই ছাড় বিশ্ব জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি আনতে পারে, তবে ভূ-রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে পরিস্থিতি আবারও অনিশ্চিত হয়ে উঠতে পারে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By