বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

নোয়াখালী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আপেল, সম্পাদক নাসির

সীমু দা
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80 %E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%8F%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%9F %E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%86%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0

রিয়েল এস্টেট খাতের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত ঐক্য সুদৃঢ় করা এবং ব্যবসায়িক নানা প্রতিবন্ধকতা দূরীকরণে কাজ করার লক্ষ্যে নোয়াখালী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের ১৮ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট ব্যবসায়ী প্রমোট হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোতালেব আপেলকে সভাপতি এবং নদীবাংলা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিন ভূঁইয়া শিকো’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহরের মফিজ প্লাজায় আদনান প্রোপার্টিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ পরিষদ গঠন করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানকে প্রধান উপদেষ্টা করে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন-নোয়াখালী জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশিদ আজাদ, নদীবাংলা প্রুপের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ সালাহ উদ্দিন ভূঁইয়া, দিগন্ত ডেভেলপার্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম মহিউদ্দিন ফারুক এবং সলিম উদ্দিন হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সলিম উদ্দিন।

কার্যকরী পরিষদে আদনান প্রোপার্টিজের চেয়ারম্যান এ.কে.এম শামছুদ্দিন ভূঁইয়াকে সিনিয়র সহ-সভাপতি, সুবর্ণ ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন খানকে সহ-সভাপতি, নোয়াখালী বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মীর হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, নান্দনিক প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জাহিদ হাছানকে সাংগঠনিক সম্পাদক, ফাইভ স্টার বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন ভূঁইয়াকে কোষাধ্যক্ষ, নুপুর প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মনজুরুল আলম পারভেজকে দপ্তর সম্পাদক, আর.এস প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আফসারকে প্রচার সম্পাদক, মুয়াজ প্রোপার্টিজের চেয়ারম্যান রইস উদ্দিন মিয়াজী সোহেলকে আইন বিষয়ক সম্পাদক ও কাজী সামছুদ্দিন হেলালকে সমাজকল্যান বিষয়ক সম্পাদক করা হয়। এছাড়া ইঞ্জনিয়ার মিজানুর রহমান রুবেল, রায়হান চৌধুরী বাপ্পি, আবদুল্যাহ আল মাহমুদ, আবু বক্কর ছিদ্দিক রিয়াজ, সহিদুল ইসলাম কাঞ্চন ও জাফর ইকবালকে কার্যকরী পরিষদ সদস্য করা হয়।

নবনির্বাচিত পরিষদের সভাপতি আবদুল মোতালেব আপেল বলেন, নোয়াখালীতে আধুনিক ও পরিকল্পিত নগরায়ন গড়ে তুলতে রিয়েল এস্টেট খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা চাই এই খাতকে আরও সুসংগঠিত, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, ক্রেতাদের আস্থা অর্জন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আমরা সবাইকে নিয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, এই সংগঠনের মাধ্যমে জেলার সকল ডেভেলপার ও রিয়েল এস্টেট ব্যবসায়ীদের এক প্ল্যাটফর্মে এনে তাদের সমস্যা সমাধান, সরকারি নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং জাতীয় সংগঠন রিহ্যাবের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে। পাশাপাশি ভবিষ্যতে নোয়াখালীকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে আমরা অগ্রণী ভূমিকা রাখতে চাই।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ভূঁইয়ার দীর্ঘদিনের পরিশ্রমে গঠিত এই সংগঠনের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন উপস্থিত সদস্যরা। তারা সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By