বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ক্ষতিপূরণ চাইছে ইরান, ২৭০ বিলিয়ন ডলারের বেশি ধ্বংসযজ্ঞ

সীমু দা
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8 %E0%A7%A8%E0%A7%AD%E0%A7%A6 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%A1%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF %E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%82%E0%A6%B8%E0%A6%AF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের মোট ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ২৭০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে এই হিসাব এখনও চূড়ান্ত নয় এবং সময়ের সঙ্গে তা পরিবর্তিত হতে পারে।

মঙ্গলবার রাশিয়ার বার্তা সংস্থা RIA Novosti-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ তথ্য জানান। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ বিভিন্ন স্তরে মূল্যায়ন করা হচ্ছে, তাই এটি একটি প্রাথমিক হিসাব মাত্র।

তিনি আরও জানান, যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ের বিষয়টি কূটনৈতিকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকেও আলোচনা হয়েছে।

এর আগে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পির-হোসেইন কৌলিভান্দ জানান, হামলার ফলে দেশজুড়ে এক লাখ ২৫ হাজারের বেশি স্থাপনা ধ্বংস বা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এক লাখ আবাসিক ভবন এবং প্রায় ২৩ হাজার ৫০০টি বাণিজ্যিক স্থাপনা রয়েছে।

ইরানের লিগ্যাল মেডিক্যাল অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, এ হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩ হাজার ৭৫৩ জন নিহত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের উচ্চপদস্থ সামরিক ও সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এর জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর আওতায় প্রতিদিন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যা ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়।

এ সময় ইরান হরমুজ প্রণালী দিয়ে শত্রুপক্ষ ও তাদের সহযোগীদের তেল-গ্যাসবাহী জাহাজ চলাচলও বন্ধ করে দেয় বলে জানা যায়।

পরবর্তীতে ৮ এপ্রিল ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনাকে স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে গ্রহণ করে যুক্তরাষ্ট্র। তবে ১২ এপ্রিল ইসলামাবাদে টানা ২০ ঘণ্টার বেশি আলোচনার পরও দুই দেশের মধ্যে চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। তবুও অস্থায়ী যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By