বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতায় ৪ দফা প্রস্তাব চীনের

সীমু দা
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%93 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A7%AA %E0%A6%A6%E0%A6%AB%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC %E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদারে চার দফা প্রস্তাব তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের সময় তিনি এই প্রস্তাবগুলো দেন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, আন্তর্জাতিক আইনের শাসন প্রতিষ্ঠা এবং উন্নয়ন ও নিরাপত্তার সমন্বয়।

বৈঠকে শি জিনপিং শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে ‘যৌথ, বিস্তৃত, সহযোগিতামূলক ও টেকসই’ নিরাপত্তা কাঠামো গড়ে তোলা জরুরি।

এছাড়া তিনি জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে। একই সঙ্গে ব্যক্তি, স্থাপনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে তিনি সতর্ক করেন, এর কর্তৃত্ব বজায় না থাকলে বিশ্ব ‘জঙ্গলের আইনে’ ফিরে যেতে পারে। পাশাপাশি উন্নয়ন ও নিরাপত্তাকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ অঞ্চলের দেশগুলোর উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এদিকে, বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে পৃথক বৈঠকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ‘নতুন শীতল যুদ্ধ’, অর্থনৈতিক বিচ্ছিন্নতা এবং সরবরাহ শৃঙ্খল বিচ্ছিন্ন করার প্রবণতার বিরোধিতা করেন। তিনি ইউরোপ ও চীনের মধ্যে যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং চীনকে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শক্তি হিসেবে মূল্যায়নের কথা জানান।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By