বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বরিশাল জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

সীমু দা
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%86%E0%A6%87%E0%A6%A8 %E0%A6%B6%E0%A7%83%E0%A6%99%E0%A7%8D%E0%A6%96%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE

বরিশাল জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মব বা জনতার হঠাৎ উত্তেজনার বিষয়টি সতর্ক বিবেচনার সাথে মাদকবিরোধী অভিযান জোরদার করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন সভাপতিত্বে এ সভায় মাদকবিরোধী অভিযান, রাজনৈতিক বিতর্ক বা সামাজিক দ্বন্দ্বের সময়ে জনতা যেন হঠাৎ উত্তেজিত হয়ে মব তৈরি করতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেয়া হয়েছে।

মাদক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে সভার সভাপতি বলেন, যুব সমাজ যেন মাদকের ভয়াল নেশায় তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট না করে সেব্যাপারে সচেতন থাকতে হবে। মাদক গ্রহণের ফলে তাদের বোধশক্তি লোপ পায় । এতে পরিবারে অশান্তি, নির্যাতন ও ঝগড়ার পাশাপাশি খুন করার প্রবণতাও দেখা যায়।

মাদকের কারণে যাতে সমাজে বিপর্যয় না ঘটে সে ব্যাপারে সবাইকে সচেতন থাবারও পরামর্শ দেন জেলা প্রশাসক। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করে তিনি।

সভায় কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে তেল মজুদ করার মাধ্যমে বাজারে সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বৃদ্ধি করছে বলে জানিয়ে কোথাও অস্বাভাবিকভাবে তেল মজুদ বা দাম বাড়ানো হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি লাইসেন্স বাতিল করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এসময় জেলা প্রশাসক তেল মজুত বা কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, ব্যাটারি চালিত রিকশা আইনত অনুমোদিত নয়। অবৈধ অটোরিকশা শহরের প্রধান সড়কে যানজট সৃষ্টি করার পাশাপাশি প্রায়ই নিয়ম ভঙ্গ করে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি করছে। এ রিকশাগুলো অবৈধভাবে চার্জ দেয়ার ফলে বিদ্যুৎ সংকটের পাশাপাশি পরিচালন বিভ্রাটও বৃদ্ধি পেয়েছে। এ অবৈধ যানগুলো বৈধ পরিবহন খাতকে ক্ষতিগ্রস্ত করছে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা, মহানগর পুলিশ ও সামরিক বাহিনীর কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিতি ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By