বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

কুমিল্লায় ছয়তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সীমু দা
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95 %E0%A6%87%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

কুমিল্লায় নির্মাণাধীন ছয়তলা আবাসিক ভবনের পঞ্চম তলা থেকে পড়ে মোস্তাফিজুর রহমান (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজ নীলফামারীর দক্ষিণ ঝুনাগাছ চাপানি ইউনিয়নের কাকড়া বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০-১২ দিন আগে কাজের সন্ধানে লাকসামের এক ঠিকাদার মোকারমের সঙ্গে যোগ দেন মোস্তাফিজ। পরে তাকে নাঙ্গলকোটের বদরপুর গ্রামে (হোমনাবাদ কলেজের পাশে) প্রবাসী ওসমান গণির নির্মাণাধীন ভবনে কাজের জন্য পাঠানো হয়। প্রতিদিনের মতো রোববার সকালেও কাজে যোগ দেন তিনি। সকালে ভবনের ছাদে উঠে মালামাল খুলতে গিয়ে তিনি পা পিছলে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা অভিযোগ করেছেন, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছিলেন ঠিকাদার মোকারম। এ বিষয়ে মোস্তাফিজের মামা মনিরুজ্জামান বলেন, প্রতিদিন ৬৫০ টাকা হাজিরায় কাজ করছিল সে। নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ছয়তলা ভবনে কাজ করতে গিয়ে ছেলেটি মারা গেল। ঘটনার পর ঠিকাদার মোকারম পালিয়ে গেছেন। এ বিষয়ে ঠিকাদার মোকারমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাড়ির মালিক প্রবাসী ওসমান গণির স্ত্রী বলেন, আমরা কাজটি ঠিকাদারের মাধ্যমে দিয়েছি। কাজের বিষয়টি তারাই দেখভাল করেন। এখানে আমাদের কিছুই নেই।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By