বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার

সীমু দা
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%86%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%93 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%9C %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0

সুন্দরবনের গহীন অরণ্যে দস্যু দমনে বড় ধরনের সাফল্য দেখিয়েছে বনবিভাগ। সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে নিয়মিত টহল চলাকালে ডাকাত সন্দেহে একদল দুষ্কৃতিকারীর সঙ্গে বনরক্ষীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ৩টায় কোবাদক স্টেশনের কঞ্চি খালের বাইনতলা এলাকায় এই শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালিত হয়। অভিযানে ডাকাত দল পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. মশিউর রহমান এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন খুলনা বিভাগীয় বন সংরক্ষক এ.জেড এম হাছানুর রহমান।

বনবিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে ও সম্পদ রক্ষায় সাতক্ষীরা রেঞ্জের একটি বিশেষ টহল দল শুক্রবার সকালে নিয়মিত অভিযানে বের হয়। বিকেল ৩টার দিকে দলটি যখন কোবাদক স্টেশনের আওতাধীন কঞ্চি খালের বাইনতলা এলাকায় পৌঁছায়, তখন বনের গহীন অংশে কিছু সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা ও সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন বনরক্ষীরা। টহল দলটির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালানোর চেষ্টা করলে বনরক্ষীরা তাদের ধাওয়া দেয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জননিরাপত্তা রক্ষার্থে বনবিভাগের বিশেষ টিম পাল্টা ৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। গুলির শব্দে এবং বনরক্ষীদের কঠোর অবস্থানের মুখে টিকতে না পেরে দুষ্কৃতিকারীরা গহীন বনের ভেতর দিয়ে পালিয়ে যায়।

অভিযান শেষে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালায় বনবিভাগ। তল্লাশিকালে ঝোপঝাড়ের আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি দেশীয় ওয়ান শুটার গান (অস্ত্র) এবং ৪টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই আলামত বর্তমানে বনবিভাগের হেফাজতে রয়েছে। এই ঘটনার পর সুন্দরবনের ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বনবিভাগ জানিয়েছে, দস্যুদের শনাক্ত করতে এবং তাদের গ্রেফতারের লক্ষে সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জেলে ও বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By