জয়পুরহাট জেলা সদরের গুলশানমোড় ও খঞ্জনপুর এলাকায় দুটি গ্যাস সিলিন্ডারের দোকানে গ্যাস বিক্রয়ের লাইসেন্স না থাকায় দুই ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল জয়পুরহাট জেলার সদরের বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডারের দোকানে গ্যাস বিক্রয়ের লাইসেন্স না থাকার বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়ে সত্যতা পায়। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল সদর উপজেলার গুলশান মোড় এবং খঞ্জনপুর এলাকায় গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালায়।
এ সময় গ্যাস সিলিন্ডার বিক্রি করার লাইসেন্স না থাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় খঞ্জনপুর এলাকার দোকান মালিক মোঃ জহুরুল (৪০) কে ৫ হাজার টাকা ও গুলশান মোড় এলাকার দোকান মালিক মোঃ আনিছুর (৫০) কেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস। জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলেও জানান তিনি।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);