বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আশুলিয়ায় ছিনতাইকারীদের গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ: দুই লাখ টাকা ছিনতাই 

সীমু দা
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9B%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95 %E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%9B%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%87

সাভারের আশুলিয়ায় ছিনতাইকারীদের গুলিতে মো. আল আমিন (৩০) ও মো. পারভেজ (২২) নামে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) রাতে গুলির বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। এরআগে মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সকালে জামগড়া কান্দাইল রাজা-বাদশা মোড় ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ দুই লাখ টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গুলিবিদ্ধ আল আমিনের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কড্ডা মোড় কান্দাপাড়া গ্রামে। তিনি পেশায় তৈরি পোশাক কারখানার সাব-কন্ট্রাক্টর। অন্যদিকে, পারভেজ লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার নওগাঁ বাজার এলাকার বাসিন্দা এবং পেশায় এক পোশাক দোকানের কর্মচারী। তারা বর্তমানে আশুলিয়া এলাকায় বসবাস করেন।

আহত আল আমিনের ভাই মুস্তাফিজ জানান, আল আমিন ও পারভেজ একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। সকাল সাড়ে ৯টার দিকে তারা জামগড়া এলাকার একটি হোটেল থেকে নাস্তা সেরে মালামাল কেনার উদ্দেশ্যে ঢাকার চকবাজারের পথে রওনা হন। তারা জামগড়া ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে তাদের পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা আল আমিনের পেটের বাম পাশে এবং পারভেজের বাম হাতের কনুইতে গুলি করে তাদের কাছে থাকা নগদ ২ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের হাসপাতালে ভর্তির নির্দেশ দেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে জরুরি বিভাগে আনা হয়েছিল। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান,গুলির ঘটনাটি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By