বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

দুই আসনে ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

সীমু দা
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%9C %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A6%95 %E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81

বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি); মাঠে থাকছে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য, পাশাপাশি নিয়োজিত রয়েছেন ম্যাজিস্ট্রেট ও পর্যবেক্ষকরা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ইসি।

বুধবার (৮ এপ্রিল) এ দুই আসনের নির্বাচনে সার্বিক বিষয় তুলে ধরে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এ দুই আসনে ভোটের সব কিছু ঠিক আছে। আশা করি যে, আমরা যে বেঞ্চমার্কটা জাতীয় পর্যায়ের নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায় পেয়েছি, সেটা থেকে বেশি হবে।

বগুড়া-৬ আসনের প্রার্থী ৩ জন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল-আমিন তালুকদার। ভোটকেন্দ্র ১৫০, ভোটকক্ষ ৮৩৫ মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এ আসনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ২৫০ জন, বিজিবি ৮ প্লাটুন (১৮৯ জন), র‌্যাব ১০টিম (৭০ জন), পুলিশ ১ হাজার ৩২৭ জন ও আনসার ভিডিপি ১ হাজার ৯৯০ জন।

শেরপুর-৩ আসন প্রার্থী ৩ জন প্রতিবেদন অনুযায়ী এ আসনে প্রার্থী তিন জন। বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান। ভোটকেন্দ্র ১২৮, ভোটকক্ষ ৭৫১; ভোটার ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ১৪০ জন, বিজিবি ১৬ প্লাটুন (৩২৮ জন), র‌্যাব ১৪টিম (১৩৫ জন), পুলিশ ১ হাজার ১৫৫ জন ও আনসার ভিডিপি ১ হাজার ৭০৪ জন।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব মোহাম্মদ মনির হোসেন জানান,ভোটকেন্দ্রে গুরুত্ব বিবেচনায়

১৮ থেকে ২০ জন নিরাপত্তা সদস্য থাকছে। দুই আসনে সব মিলিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে ৩৬ জন নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োজিত রয়েছে। এছাড়া চার শতাধিক স্থানীয় পর্যবেক্ষক ও ইসির নিজস্ব ১৮ পর্যবেক্ষক থাকবে ভোটের মাঠে। এছাড়া পোস্টাল ভোট রয়েছে এ দুটি আসনে।

তিনি আরও জানান, এ দুই আসনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা,প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্টসহ ভোটেরগ্রহণের সঙ্গে দায়িত্ব পালন রয়েছেন ৫ হাজারের মতো কর্মকর্তা।

সংসদ নির্বাচনের সময় ‘হ্যাঁ’ ভোটের জয় হওয়ায় শেরপুর-৩ আসনে গণভোটের আর প্রয়োজন হচ্ছে না।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোট হয়। এসময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া-৬ আসন তিনি ছেড়ে দেওয়ায় এখন উপ নির্বাচন হচ্ছে। আর তফসিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের এখন সাধারণ নির্বাচন হচ্ছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By