বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

টানা দুই সপ্তাহ পর স্বর্ণের দামে ফের পতন

সীমু দা
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AC %E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%AD%E0%A7%87%E0%A6%99%E0%A7%87 %E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%B2 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE

টানা দুই সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী থাকা আন্তর্জাতিক স্বর্ণবাজারে হঠাৎ নিম্নগতি দেখা গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) মূল্যবান এই ধাতুটির দামে উল্লেখযোগ্য পতন ঘটে। একই সঙ্গে রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও বড় ধরনের কমতি লক্ষ্য করা যায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট গোল্ডের দাম প্রায় ২.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬২২ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস প্রায় ৩.৪ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। টানা চার দিনের ঊর্ধ্বগতির পর এ পতন বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

এদিকে বুধবার (১ এপ্রিল) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে আরও ‘আক্রমণাত্মক’ সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র তার গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে।

এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে। বিশেষ করে ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার ইঙ্গিত দেওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ তীব্র হয়। এর ফলে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৬ শতাংশেরও বেশি বৃদ্ধি পায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ফলন এবং ডলার সূচক শক্তিশালী হওয়ায় স্বর্ণের ওপর চাপ সৃষ্টি হয়েছে। সাধারণত ডলারের মান বাড়লে স্বর্ণের দাম কমার প্রবণতা দেখা যায়।

বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনা বাড়লেও উচ্চ সুদের হার স্বর্ণবাজারের জন্য নেতিবাচক ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে শিগগিরই সুদের হার কমানোর সম্ভাবনাও কমে এসেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের আগে সুদ কমার সম্ভাবনা নেমে এসেছে মাত্র ১২ শতাংশে।

বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনগুলোতে ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং সুদের হার সংক্রান্ত নীতিই স্বর্ণবাজারের গতিপথ নির্ধারণ করবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By