জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীদের জন্য দ্রুত ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১ এপ্রিল) দলের শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে শিক্ষকসহ সরকারি ও আধা-সরকারি খাতে প্রায় ২৩ লাখ কর্মচারী রয়েছেন। সর্বশেষ ২০১৫ সালে ৮ম পে-স্কেল চালুর মাধ্যমে তাদের বেতন কাঠামো সংশোধন করা হয়েছিল। কিন্তু গত এক দশকে ৫০ শতাংশের বেশি মুদ্রাস্ফীতি হওয়ায় জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা অনেক ক্ষেত্রে প্রায় দ্বিগুণ হয়েছে।
এমন পরিস্থিতিতে, বর্তমান জীবনমান ও অর্থনৈতিক চাপ বিবেচনায় নিয়ে দ্রুত ৯ম পে-স্কেল কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি না হওয়ায় বিপুল সংখ্যক সরকারি কর্মচারী ও তাদের পরিবার বর্তমান উচ্চমূল্যের বাজারে চরম আর্থিক চাপে দিন কাটাচ্ছেন।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারি বেতনভুক্ত কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশনটি বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রায় ১৪৮টি সভা ও মতবিনিময়ের মাধ্যমে তথ্য-উপাত্ত সংগ্রহ করে গত ২১ জানুয়ারি তাদের সুপারিশ জমা দেয়। তবে এখনো সেই প্রস্তাব বাস্তবায়ন না হওয়ায় তা হতাশাজনক ও অপ্রত্যাশিত বলে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবির প্রশ্নে শুরু থেকেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলনে দলটি ধারাবাহিকভাবে সোচ্চার থেকেছে এবং ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতেও সরাসরি সম্পৃক্ত থেকে আন্দোলনকে শক্তিশালী করেছে।
এ ধারাবাহিকতার অংশ হিসেবে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্যের প্রতি আহ্বান জানানো হয়, যাতে তিনি মহান জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি উত্থাপন করেন।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);