বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

মাদক মামলায় তারকা মডেল-অভিনেত্রী আটক, তালিকায় আরও ১৫ জন

সীমু দা
বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%86%E0%A6%B0%E0%A6%93 %E0%A7%A7%E0%A7%AB %E0%A6%9C%E0%A6%A8

আলোচিত একটি মাদক মামলায় তদন্তের অংশ হিসেবে তুরস্কের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হান্দে এরসেলকে আটক করেছে দেশটির পুলিশ। মাদক মামলার তদন্তের জন্য ইস্তাম্বুলের প্রসিকিউটররা ক্রীড়া, বিনোদন ও ব্যবসা খাতের পরিচিত কিছু মুখসহ ১৬ জনের বিরুদ্ধে আটকাদেশ জারির পর আটক করা হয় এ অভিনেত্রীকে। 

সংবাদমাধ্যম ডেইলি সাবাহ’র প্রতিবেদন অনুযায়ী, আটককৃতদের মধ্যে তুরস্কের স্পোর্টিসং ক্লাব বেসিকতাসের সাবেক প্রেসিডেন্ট ফিকরেত ওরমান এবং গালাতাসারায় ক্লাবের সাবেক প্রেসিডেন্ট বুরাক এলমাস রয়েছেন। তাদের ইস্তাম্বুল নারকোটিক্স ক্রাইম বিভাগ হেফাজতে নিয়েছিল। 

এ ছাড়া সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যবসায়ী হাকান সাবানসি ও কেরিম সাবানসি, মডেল দিদেম সোয়দান এবং টেলিভিশন উপস্থাপক গুজিদে দুরানকেও তলব করা হয়েছে। 

হাই-প্রোফাইলের এই মাদক মামলায় অভিযানের অংশহিসেবে ইস্তাম্বুলের বিভিন্ন জায়গায় একযোগে অভিযান চালানো হয়। এতে ১৪ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং বাকি দু’জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত চলমান এবং সতর্কতার সঙ্গে তা পরিচালনা করা হচ্ছে।

এ ঘটনায় এক বিবৃতিতে ইস্তাম্বুলের প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, তদন্তের লক্ষ্য হচ্ছে জননৈতিকতা, সামাজিক কাঠামো এবং পারিবারিক শৃঙ্খলা রক্ষা করা। সংগৃহীত প্রমাণের ভিত্তিতে ব্যক্তিগত ব্যবহারের জন্য মাদক রাখা অথবা মাদক সেবনে সহায়তা করার দায়ে ১৬ জনের বিরুদ্ধে আটকাদেশ জারি করা হয়েছে।

আটকাদেশ সাপেক্ষে এ তালিকায় রয়েছেন মডেল ও অভিনেত্রী হান্দে এরসেল, গুজিদে দুরান, পেরিমেল দিদেম সোয়দান, অভিনেত্রী ও উপস্থাপিকা লুতফিয়ে তুগে ওজবুদাক, ব্যবসায়ী এবং ক্রীড়া ব্যক্তিত্ব ফিকরেত ওরমান, ইন্টারনেট ব্যক্তিত্ব হাকান সাবানসি, ব্যবসায়ী উদ্যোক্তা কেরিম সাবানসি, ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব বুরাক এলমাস ও ব্যবসায়ী সেজগিন কেইস্যুরেন-সহ আরও অনেকে। 

সুত্র: ডেইলি সাবাহ।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By