রাজবাড়ীর পাংশায় প’র্নো’গ্রা’ফি নিয়ন্ত্রণ আইনের মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
এজাহারভুক্ত আসামী হলেন- মো. রতন (২৫)। সে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মুকসুদপুর গ্রামের মো. আসাদুলের ছেলে।
জানা যায়, রবিবার (২৯ মার্চ) ভোরে পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসিরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ র্যাব-৬ এর সহযোগিতায় ঝিনাইদহ সদর থানার একটি এলাকায় অভিযান চালিয়ে আসামি রতনকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রতন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২), ৮(৩) ও ৮(৭) ধারায় দায়ের করা মামলা নং-০২ এর এজাহারভুক্ত আসামি।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);