বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, বহু মার্কিন সেনা নিহতের দাবি

সীমু দা
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%B9%E0%A7%81 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF

পারস্য উপসাগরে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের ছয়টি ট্যাকটিক্যাল যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, এ অভিযানে বহু মার্কিন সেনা নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছে প্রেস টিভি।

শুক্রবার আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘অপারেশন ট্রু প্রমিস-৪’-এর ৮৪তম ধাপের অংশ হিসেবে তাদের নৌ ইউনিট দুবাই উপকূল, বন্দর এলাকা এবং আল-শুয়ুখ বন্দরে অবস্থানরত মার্কিন ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে একটি সমন্বিত (হাইব্রিড) অভিযান চালায়। এতে অত্যন্ত নিখুঁতভাবে মার্কিন সেনাদের অবস্থান ও তাদের সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এই অভিযানে যুক্তরাষ্ট্রের ছয়টি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি জাহাজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কদর-৩৮০ ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, মাঠ পর্যায়ের প্রতিবেদন অনুযায়ী, প্রতিশোধমূলক এই হামলার পর তিনটি যুদ্ধজাহাজ সাগরে ডুবে গেছে এবং বাকি তিনটিতে ভয়াবহ আগুন জ্বলছে।

পাশাপাশি, দুবাইয়ের উপকূলে অবস্থিত মার্কিন ড্রোন ইউনিটের কর্মীদের মিলনস্থল এবং একটি হোটেলের ওপর কামিকাজে (আত্মঘাতী) ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, এই অভিযানের ফলে বিপুল সংখ্যক আমেরিকান সন্ত্রাসী নিহত হয়েছে এবং তাদের ট্যাকটিক্যাল যুদ্ধজাহাজগুলো নিমজ্জিত হয়েছে।

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক নেতা ও বেসামরিক নাগরিককে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে উস্কানিমূলক এবং বড় সামরিক অভিযান শুরু করে। এই আগ্রাসনের অংশ হিসেবে ইরানের সামরিক স্থাপনা ও বেসামরিক অবকাঠামোতে ব্যাপক বিমান হামলা চালানো হয়, যাতে প্রচুর প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি ঘটে।

এরই প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়ায় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট এলাকা এবং অধিকৃত অঞ্চলে ইসরাইলি অবস্থান লক্ষ্য করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By