বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তেলে আমাদের কোন সমস্যা নেই। তেল সরবরাহ সব সময় স্বাভাবিক রয়েছে। সম্যসা হচ্ছে যে পেট্টোল পাম্পে আগে দিনে এক লরি তেল লাগত, এখন যুদ্ধের কারনে মানুষ তেল সংগ্রহ বেশি শুরু করায় সেই তেল ২ ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। যে কারনে পেট্টোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি রয়েছে। তেল ব্লাক মার্কেটিং হচ্ছে। ইতোমধ্যে সিরাজগঞ্জসহ অন্যান্য জায়গায় ব্লাক মার্কেটিং তেল ধরা পড়ছে।
এ জন্য সারাদেশের জেলার ডিসি-এসপিকে মনিটরিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্লান্ট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, জনগনের কাছে সরকারের আবেদন চাহিদার তুলনায় বেশী তেল নিবেন না। তেল নিয়ে কোন ব্লাক মার্কেটিংয়ের সুযোগ দিবেন না। কেউ ব্লাক মার্কেটিং করলে আইনশৃংখলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
তিনি বলেন, বিদ্যুত উৎপাদনে সৌর বিদ্যুতের বড় ভুমিকা রয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী সৌর বিদ্যুতের গুরুত্ব দিয়েছেন। সৌর বিদ্যুত প্লান্ট স্থাপনে সিরাজগঞ্জে প্রচুর জায়গায় রয়েছে। আগামীতে সিরাজগঞ্জে ৩৫০ মেগাওয়াট সৌর বিদ্যুত প্লান স্থাপন করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, বর্তমানে ডিমান্ড অনুয়ায়ী বিদ্যুত উৎপাদন হচ্ছে। যে কারনে রমজানে বিদ্যুতে কোন সমস্যা হয়নি। এ সময় মন্ত্রী সোলার প্লান্ট এলাকায় একটি গাছ লাগান।
এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান, জেলা বিএনপি সহ-সভাপতি শ্রী অমরকৃষ্ণ দাস, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সোলার পাওয়ার প্লান্ট কর্মকর্তা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর মন্ত্রী সয়দাবাদের জাজিরা রাস্তার কাজ উদ্বোধন এবং কামারখন্দ উপজেলা প্রশাসনের সাথে মত বিনিময় করেন।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);